শিরোনাম :
ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০  বিজয় দিবস উপলক্ষে ডিস্ট্রিবিউটর সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার নাসিরনগরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদকা হিসেবে খাসির মাংস বিতরণ এনসিপির উঠান বৈঠকে বক্তব্য নিয়ে অসন্তোষ ওমরাহ পালনের উদ্যেশ্যে গমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাপড় বিক্রেতা হত্যা মামলায় নবীনগরের যুবলীগ নেতা মেহেদী হাসান ঢাকাই গ্রেপ্তার । নাসিরনগর সাংবাদিক ফোরাম এর কমিটি গঠন নাসিরনগর উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। যুবদলের শামীম তার লাগাম টানা কঠিন, ব্যবসায়ীরা অতিষ্ঠ থানায় সাধারণ ডায়েরি
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

ফসলী জমিতে মাটি কাটায় দশ লক্ষ টাকা জরিমা

প্রতিনিধির নাম / ১৭৯৫ বার
আপডেট : বুধবার, ১৯ জুলাই, ২০২৩

মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়াঃ মঙ্গলবার (১৮ জুলাই) বিকালে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের বেড়িবাঁধ সংলগ্ন এলাকায়, নাসির নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ ফখরুল ইসলামের নির্দেশে অভিযান পরিচালনা করেন, নাসিরনগর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোনাব্বর হোসেন।

অভিযান পরিচালনা কালে দুইজনকে পাঁচ লাখ করে মোট ১০ লাখ টাকা জরিমানা করেন। অর্থদন্ডে দন্ডিতরা হলেন ১। জজ মিয়া(৫৫) পিতা উমেদ আলী, কুন্ডা, নাসিরনগর, ২। উসমাান হোসেন (৪০)পিতা সাদির হোসেন, কাজিপাড়া,ব্রাহ্মণবাড়িয়া।

মোনাব্বর হোসেন জানান, ওই দুই জন ড্রেজার মাটি ব্যবসায়ী এলাকার কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে মাটি ও বালু উত্তোলন করে ইটভাটা সহ বিভিন্ন স্থানে মাটি বিক্রি করে আসছিলো। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ওই দুই মাটি ব্যবসায়ীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারায় জজ মিয়াকে ৫০০০০০/= পাঁচ লক্ষ এবং উসমান মিয়াকে ৫০০০০০/= পাঁচ লক্ষ টাকা, দুইজন কে মোট ১০০০০০০/= লক্ষ টাকা জরিমানা আদায় করেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মোনাব্বর হোসেন।


এ জাতীয় আরো সংবাদ