শিরোনাম :
ব্যবসায়ীদের উদ্যোগে নাসিরনগর বাজার কমিটির সভাপতি বাদল চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন দেব। ব্রাহ্মণবাড়িয়ায় সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান মেহেরীন নাসিরনগরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০ ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ সদ্য চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ইকবাল চৌধুরী।
বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

ছাত্রদল করায় বেতন বন্ধ ও পুলিশ দিয়ে ধরিয়ে দিবে হুমকির প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম / ১৯৯১ বার
আপডেট : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের এক কর্মী তার চাকরি ও বেতন ফিরে পেতে দুই মাস ধরে ঘুরছেন দ্বারেদ্বারে।
রোববার দুপরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে দাড়িয়ে একা এই মানববন্ধন করেন নাসিরনগর ইউনিয়নের নাসিরপুর গ্রামের মো: অলি মিয়ার ছেলে মোঃ মামুন মিয়া। সে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের অনার্স চতুর্থ বর্ষের ইতিহাস বিভাগের ছাত্র।
ভুক্তভোগী মামুন জানায়, সে ২০২২ সালের সেপ্টেম্বর মাস থেকে চুক্তিভিত্তিক নিয়োগ পান। পরে ২০২৩ সালের এপ্রিল মাস থেকে তাকে ছাত্রদলের রাজনীতি করে বলে চুক্তিভিত্তিক বেতন ভাতা দেয়া থেকে বঞ্চিত করে দেয়া হয় । মামুন বলেন, সে যুব উন্নয়নের আওতাধীন উন্নয়ন খাতের চুক্তিভিত্তিক নিয়োগ পান। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মামুন কে ছাত্রদলের রাজনীতি করে বলে অপবাদ দিয়ে বেতন ভাতা আটকে দেয়। এছাড়াও গত দুইমাস যাবৎ তাকে অফিসের হাজিরা খাতায় স্বাক্ষর করতে ও অফিসে প্রবেশ করতেও নিষেধ করে দেয়া হয় বলে জানা গেছে।
তাকে আরও বলা হয় যেহেতু ছাত্রদলের রাজনীতি করো তাইলে ওখানে গিয়ে রাজনীতি করো এখানে আসার দরকার নাই। বেশি বারাবাড়ি করলে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়ার ভয়ও দেখানো হয় বলেও জানান তিনি। মামুন বলেন আমি নাসিরনগর ইউনিয়ন ছাত্রদলের রাজনীতি করি বলে আমাকে অন্যায় ভাবে বেতন ভাতা দেয়া থেকে বঞ্চিত করা হয়েছে। কয়েক দিন উপজেলা ছাত্রদলের নেতা নাসির উদ্দিন আহত হয়ে কলেজ মোড়ে পরে থাকলে আমি তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাই। সেখানে আমার ছবিও বিভিন্ন পত্র পত্রিকায় আসে এর পর থেকে আমার প্রতি ক্ষুব্দ হয়ে প্রাণিসম্পদ কর্মকর্তা। ঈদের আগে আমাকে বেতন ভাতা আটকে দিয়ে বঞ্চিত করেন তিনি।
এ ব্যাপারে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলমকে একাধিকবার ফোন করলেও তাকে পাওয়া যায়নি।
পরে কর্মকর্তার, কাছে গেলে উনি আমাকে ইউএনও’র কাছে যাওয়ার কথা বলেন। আমি ইউএনও মহোদয়ের কাছে গেলে উনি এই বিষয়ে কিছুই জানেন না বলে জানান । পরে আমি আবার প্রানি সম্পদ স্যারের কাছে গেলে তিনি বেশি বারাবাড়ি না করতে বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা। খোঁজ নিয়ে বলতে পারবো।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง