শিরোনাম :
ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০  বিজয় দিবস উপলক্ষে ডিস্ট্রিবিউটর সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার নাসিরনগরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদকা হিসেবে খাসির মাংস বিতরণ এনসিপির উঠান বৈঠকে বক্তব্য নিয়ে অসন্তোষ ওমরাহ পালনের উদ্যেশ্যে গমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাপড় বিক্রেতা হত্যা মামলায় নবীনগরের যুবলীগ নেতা মেহেদী হাসান ঢাকাই গ্রেপ্তার । নাসিরনগর সাংবাদিক ফোরাম এর কমিটি গঠন নাসিরনগর উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। যুবদলের শামীম তার লাগাম টানা কঠিন, ব্যবসায়ীরা অতিষ্ঠ থানায় সাধারণ ডায়েরি
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন

নাসিরনগর থেকে দুই কেজি গাঁজা ও ৪৮ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিনিধির নাম / ১২৯৮ বার
আপডেট : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪

মিহির দেব ব্রাহ্মণবাড়িয়া ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানা পুলিশ আর জেলা গোয়েন্দা পুলিশের ডিবি নাসিরনগরে অভিযান পরিচালনা করে দুই কেজি গাঁজা ও ৪৮ পিস মরণনেশা ইয়াবা ট্যাবলেট সহ আল আমিন ও সাকিব নামের দুই মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করেছেন।

থানা পুলিশ সুত্রে জানা গেছে নাসিরনগর থানার পুলিশের এ এস আই কামরুল হোসেন সঙ্গীয় কনস্টেবল রানা আর জাফরকে সাথে নিয়ে কুন্ডা ইউনিয়নের বেরুইন গ্রামের কুখ্যাত মাদক ব্যাবসায়ী আল আমিন (২৬) কে হাতেনাতে গ্রেপ্তার করে।অপরদিকে ব্রাহ্মণবাড়িয়ার গোয়েন্দা পুলিশ ডিবির এস আই মনিষ সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে নাসিরনগর সদরে অভিযান পরিচালনা করে আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের পুর্বে অবস্থিত কাদরিয়া মার্কেটের সামনে থেকে সাকিব (২১)নামের এক যুবককে ৪৮ ফিস ইয়াবা সহ গ্রেপ্তার করে।

জানা গেছে সাকিবের গ্রামের বাড়ি বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের চান্দের দিঘির পার। সাকিবের বাবার নাম শাহজাহান মিয়া ও মাতার নাম পারভীন বেগম।নাসিরনগর থানার এস আই রূপন নাথ জানান তাদের বিরোদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হবে।


এ জাতীয় আরো সংবাদ