মিহির দেব,ব্রাহ্মণবাড়িয়া ঃ এবার ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মাঠে থাকার ঘোষণা দিয়েছেন নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বুড়িশ্বর ইউপির চারবারের জনপ্রিয় চেয়ারম্যান ইকবাল চৌধুরী। বৃহস্পতিবার ১ ঘটিকায় ব্যক্তিগত কার্যালয়ে এ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।
এলাকার মানুষের কষ্ট আর নীরব আর্তনাদ উপেক্ষা করতে পারিনি বলেই দাঁড়িয়েছি। অনেক ভেবেছি,অনেক দ্বিধায় ছিলোম কিন্তু যখন দেখি নিরীহ মানুষ মামলা-হামলার ভয় নিয়ে ঘুমাতে যায়। ন্যায়ের আশায় ঘুরে ঘুরে ক্লান্ত হয় তখন চুপ করে থাকা সম্ভব হয়না। এই কারণে আমি স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত দলীয় হিসাব থেকে নয়,এই সিদ্ধান্ত এসেছে মানুষের চোখের ভাষা থেকে-বুকভরা দীর্ঘশ্বাস থেকে। অনেক প্রতিশ্রুতি শুনেছি কিন্তু বাস্তবে পেয়েছি বঞ্চনা,অবহেলা,ভয় আর অনিশ্চয়তা। আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি,আমি এসেছি মানুষের পাশে দাঁড়াতে। আমি বিশ্বাস করি জনপ্রতিনিধি মানে শুধু সংসদে বসা নয়,জনপ্রতিনিধি মানে মানুষের বিপদে সামনে থাকা-ভয়ের সময় ঢাল হয়ে থাকা। আমি অঙ্গীকার করছি এখানে অন্যায় থাকবেনা-ন্যায়বিচার প্রতিষ্ঠা পাবে।
উপস্থিত ছিলেন, এল এইসি এম ফাউন্ডেশন চেয়ারম্যান ও তার ভাই মোয়াজ্জেম হোসেন চৌধুরী,,উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি ইসমেইল হোসেন ঠাকুর,পাওয়ার ইন্সুরেন্স এর জিএম শাহনেওয়াজ চৌধুরী ও তার কন্যা
ব্যারিস্টার জেরিন চৌধুরী।
সম্পাদক ও প্রকাশক: মিহির কুমার দেব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: নাসিরনগর থানা রোড, ব্রাহ্মণবাড়িয়া।
মোবাইল : ০১৭২৫-১০১১১১ । ওয়েব:nasirnagarerkhobor.com