সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি ঃ ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে মেঘনা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে সমাবেশ করেছেন স্থানীয় এলাকাবাসী। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোহাগপুর চকবাজার সংলগ্ন জামিয়া ইসলামিয়া দারুলউলুম মাদ্রাসা মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। হাজী মোহাম্মদ মুসা মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম জারু মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, আলকাস মিয়া, মহিউদ্দিন খান শ্যামল, হাজী মোহাম্মদ হেলাল শিকদার, শামসুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে সমাবেশ
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদী থেকে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের প্রতিবাদে সমাবেশ করেছেন স্থানীয় এলাকাবাসী। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সোহাগপুর চকবাজার সংলগ্ন জামিয়া ইসলামিয়া দারুলউলুম মাদ্রাসা মাঠে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। হাজী মোহাম্মদ মুসা মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহিরুল ইসলাম জারু মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, আলকাস মিয়া, মহিউদ্দিন খান শ্যামল, হাজী মোহাম্মদ হেলাল শিকদার, শামসুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর তীরবর্তী জনবসতি, ফসলি জমি এবং বিভিন্ন স্থাপনা ভাঙনের ঝুঁকিতে পড়েছে। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়েছে।
সমাবেশ থেকে অবিলম্বে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধের দাবি জানানো হয়। একই সঙ্গে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং নদী ও নদীতীরবর্তী জনপদ রক্ষায় প্রশাসনের জরুরি ও কার্যকর হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।

সম্পাদক ও প্রকাশক: মিহির কুমার দেব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: নাসিরনগর থানা রোড, ব্রাহ্মণবাড়িয়া।
মোবাইল : ০১৭২৫-১০১১১১ । ওয়েব:nasirnagarerkhobor.com