শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ সদ্য চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ইকবাল চৌধুরী। ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০  বিজয় দিবস উপলক্ষে ডিস্ট্রিবিউটর সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
প্রতিপক্ষের ছুরিকাঘাতে হাফিজ উদ্দিন নিহত

মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা’র পাকশিমুল এলাকায় ছুরিকাঘাতে আহত হাফিজ উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (৫ আগস্ট) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৪ আগস্ট) বিকেলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হাফিজ উদ্দিন আহত হন। সে পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামের ছান্দাল আলীর ছেলে।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় দেড় মাস আগে স্থানীয় একটি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে আল আমিন মিয়ার পরিবারের সঙ্গে হাফিজ উদ্দিনের ঝগড়া হয়। এরপর থেকেই তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে ৪ আগস্ট বিকেলে হাফিজ উদ্দিনকে ছুরিকাঘাত করেন রায়হান। গুরুতর আহত অবস্থায় হাফিজ উদ্দিন কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

สล็อตเว็บตรง