ঢাকা , Saturday, 24 October 2026
ব্রেকিং নিউজ :
ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও ক্যান্সার সচেতনতা কর্মসূচি, প্রধান অতিথি লায়ন অঞ্জন মল্লিক নবীনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে সমাবেশ সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেন- এর আজ শুভ জন্মদিন সরাইলে নিহতের ঘটনায় তৃতীয় দিনেও তাণ্ডব, শতাধিক দোকানে হামলা-লুটপাট, মহাসড়কে যান চলাচল বন্ধ। নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এম.এ. হান্নান।  ব্যবসায়ীদের উদ্যোগে নাসিরনগর বাজার কমিটির সভাপতি বাদল চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন দেব। ব্রাহ্মণবাড়িয়ায় সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান মেহেরীন নাসিরনগরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০ ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব।
প্রতিপক্ষের ছুরিকাঘাতে হাফিজ উদ্দিন নিহত

মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা’র পাকশিমুল এলাকায় ছুরিকাঘাতে আহত হাফিজ উদ্দিন (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (৫ আগস্ট) ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৪ আগস্ট) বিকেলে প্রতিপক্ষের ছুরিকাঘাতে হাফিজ উদ্দিন আহত হন। সে পাকশিমুল ইউনিয়নের হরিপুর গ্রামের ছান্দাল আলীর ছেলে।

সরাইল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রায় দেড় মাস আগে স্থানীয় একটি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে আল আমিন মিয়ার পরিবারের সঙ্গে হাফিজ উদ্দিনের ঝগড়া হয়। এরপর থেকেই তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে ৪ আগস্ট বিকেলে হাফিজ উদ্দিনকে ছুরিকাঘাত করেন রায়হান। গুরুতর আহত অবস্থায় হাফিজ উদ্দিন কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট এলে বিস্তারিত জানা যাবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রাখা হয়েছে।