শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ সদ্য চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ইকবাল চৌধুরী। ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০  বিজয় দিবস উপলক্ষে ডিস্ট্রিবিউটর সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
সেবার মানসিকতায় নিজেকে নিবেদিত করতে হবে——–

সঞ্জিব ভট্টাচার্য, ব্রাহ্মণবাড়িয়া ঃবিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলামের প্রতিষ্ঠিত বেসরকারি মেডিক্যাল কলেজ Institute of Applied Health Science (IAHS) এর MBBS COURSE এ ২০২৪-২০২৫ খ্রি. শিক্ষাবর্ষের নবীন বরণ অনুষ্ঠান অদ্য ১৭ই জুন ২০২৫ খ্রি. সকাল ৯.৩০ মিনিটে, এনেক্স ভবনের চতুর্থ তলায় হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় কতৃক আয়োজিত ২০২৪-২৫ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজসমূহে এমবিবিএস কোর্সের ১ম বর্ষের অনলাইন ওরিয়েন্টেশন প্রোগ্রামে সংযুক্ত হওয়ার মাধ্যমে সূচনা করা হয়। উক্ত অনলাইন ওরিয়েন্টেশন প্রোগ্রামের উদ্বোধন করেন নূরজাহান বেগম, মাননীয় উপদেষ্টা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোঃ সায়েদুর রহমান মাননীয় বিশেষ সহকারী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

অনলাইন ওরিয়েন্টেশন প্রোগ্রাম সমাপ্তির পরবর্তিতে পবিত্র গ্রন্থ আল কোরান পাঠের মাধ্যমে আইএএইচএস কতৃক আয়োজিত নবীন বরণ, শিক্ষাবর্ষঃ ২০২৪-২০২৫ খ্রিঃ এর শুভারম্ভ করা হয়। এবং আইএএইচএস এর রূপকার জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলামের স্মৃতিতে দাড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ঊক্ত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি আইএএইচএস এর গভর্নিং বডির সম্মানিত চেয়ারম্যান জনাব আহমেদ ইফতেখারুল ইসলাম এর স্থলে সভাপতিত্ব করেন, অধ্যক্ষ অধ্যাপক ডা. রমা বড়ুয়া, বিভাগীয় প্রধান, এনাটমি, আইএএইচএস। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মোঃ শফিউল হাসান, বিভাগীয় প্রধান, সাইকিয়েট্রি বিভাগ, আইএএইচএস, অধ্যাপক ডা. বদিউল আলম, একাডেমিক কোঅরডিনেটর ও বিভাগীয় প্রধান, সার্জারি, আইএএইচএস, অধ্যাপক ডা. সাবিনা ইয়াসমিন, বিভাগীয় প্রধান, ফিজিওলজি বিভাগ, আইএএইচএস এবং ডা. সুব্রত কুমার বড়ুয়া, সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান বায়োকেমিস্ট্রি বিভাগ, আইএএইচএস ও বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ , অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষকগণ, ছাত্র-ছাত্রী, অভিভাবক, কর্মকর্তা ও কর্মচারীগণ।
নবীন বরণ অনুষ্ঠানে সম্মানিত অধ্যাপক মহোদয়গণ নবীনদের উদ্দেশে মেডিক্যাল কারিকুলামের বিশাল পরিধিনিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনা মুলক বক্তব্য রাখেন এবং উপস্থিত অভিভাবকবৃন্দদের সন্তানের প্রতি সচেতনতামূলক আচরণের পরামর্শ প্রদান করেন। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরনের পাশাপাশি সকল শিক্ষার্থী ও সম্মানিত শিক্ষক মণ্ডলীর মাঝে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়। এছাড়াও নবীন-প্রবীণ দেশী বিদেশী শিক্ষার্থীগণ ও অভিভাবকবৃন্দগণ উক্ত নবীন বরণ অনুষ্ঠানে তাঁদের অনুভুতির কথা বাংলা ও ইংরেজি ভাষায় ব্যক্ত করেন। সবশেষ সভাপতি মহোদয় সবাইকে ধন্যবাদ ও আইএএইচ এ আবারও আমন্ত্রণ জানিয়ে মনোজ্ঞ নবীন বরণ অনষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

สล็อตเว็บตรง