শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ সদ্য চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ইকবাল চৌধুরী। ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০  বিজয় দিবস উপলক্ষে ডিস্ট্রিবিউটর সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার
শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

নাসিরনগর থানার ওসির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়া / ২০৬০ বার
আপডেট : রবিবার, ২১ মে, ২০২৩
নাসিরনগর থানার ওসির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর থানায় কর্মরত ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাবিবুল্লাহ সরকারের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মহজমপুরে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।

বুধবার(১৮ মে ) দিবাগত রাতে মহজমপুর গ্রামে পুলিশ পরিচয়ে সশস্ত্র ডাকাত দল বাড়িতে প্রবেশ করে হাবিবুল্লাহ সরকারের বড় ভাই ব্যবসায়ী শহিদুল্লাহ সরকারকে কুপিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে টাকা ও স্বর্ণলঙ্কার লুট করে নিয়ে যায়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল্লাহ সরকারের বড় ভাই ব্যবসায়ী শহীদুল্লাহ সরকার জানান, তিনি প্রতিদিনকার ন্যায় রাতে ঘুমোতে গিয়েছিলেন। রাত অনুমান ২ ঘটিকার দিকে ১৫-২০ জনের একটি দল পুলিশ পরিচয়ে ঘরে প্রবেশ করে। এ সময় ঘরে প্রবেশ করে তারা তাকে দেখামাত্র ডান হাতে ছুরিকাঘাত করে আহত করেন।এরপর তাঁকে চাদর প্যাচিয়ে বেঁধে বাড়ির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে,সবকটি কক্ষে ভাংচুর করে ৪ ভরি স্বর্ণালংকার, নগদ ৭ লাখ টাকাসহ বেশকিছু মালামাল লুট করে নিয়ে যায়। তিনি আরও বলেন, ডাকাতদের কাছে দেশীয় অস্ত্র সহ আগ্নেয়াস্ত্র ছিলো। রাতেই ডাকাতির খবর পেয়ে সোনারগাঁ থানার পুলিশ সদস্যরা এসে ঘটনাস্থল পরিদর্শন করেন।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানিয়েছেন,বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ঘটনার রহস্য উদঘাটনসহ জড়িতদের চিহ্নিত করে শ্রীঘ্রই আইনের আওতায় আনা হবে। থানায় এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง