শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ সদ্য চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ইকবাল চৌধুরী। ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০  বিজয় দিবস উপলক্ষে ডিস্ট্রিবিউটর সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন

নাসিরনগর সদর ৮ নং ওয়ার্ডের উঠান বৈঠকে আলহাজ্ব মোঃ নাজিম মিয়া

প্রতিনিধির নাম / ২০৪৪ বার
আপডেট : রবিবার, ২৮ মে, ২০২৩

মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর উপজেলার সদর ৮ নং ওয়ার্ডের উঠান বৈঠকে আবার ও নৌকা মার্কায় ভোট চাইলেন , ব্রাহ্মণবাড়িয়া- -১ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী এমপি পদপ্রার্থী আলহাজ্ব মোঃ নাজির মিয়া।

রবিবার (২৮ মে ) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়ন ৮ নং ওয়ার্ডে , ইউনিয়ন কৃষকলীগ সাঃ সম্পাদক ইলিয়াস মিয়া, বাড়ির পাশে বালুর মাঠে উঠান বৈঠকের আয়োজন করেন|
আওয়ামী লীগ, যুবলীগ,কৃষকলীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠন আয়োজিত উঠান বৈঠকে অংশ নিয়ে ভোট প্রার্থনা করেন তিনি।
উঠান বৈঠকে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে আলহাজ্ব মোঃ নাজির মিয়া বলেন, আপনারা জানেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয়।

দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আপনারা নৌকায় ভোট দেবেন। আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে আপনারা আমার সাথে থাকলে ,আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনা আমাকে নমিনেশন দেবেন। তিনি আরো বলেন নেত্রীর নির্দেশেই মাঠে রয়েছি, ইনশাল্লাহ আমাদের বিজয় হবে।
কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী মিয়া সভাপতিত্বে ও নিজাম খানের সঞ্চালনায় উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন,
ব্রাহ্মণবাড়িয়া- -১ আসনের আওয়ামী লীগের মননোয়ন প্রত্যাশী এমপি পদপ্রার্থী আলহাজ্ব মোঃ নাজির মিয়া।

উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রোমা আক্তার,সাবেক চেয়ারম্যান ও উপজেলা আ. লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক শেখ মোঃ আব্দুল আহাদ,ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকলীগ সদস্য এম এ কাশেম, উপজেলা কৃষকলীগ সভাপতি হাজী মোঃ অলি মিয়া,উপজেলা কৃষকলীগ সাঃ সম্পাদক নূরে আলম, কৃষকলীগ নাসিরনগর সদর ইউনিয়ন সভাপতি গোলাম হোসেন, সদর ইউনিয়ন কৃষকলীগ সাঃ সম্পাদক ইলিয়াস মিয়া, সহ আরও অনেকে।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง