শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ সদ্য চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ইকবাল চৌধুরী। ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০  বিজয় দিবস উপলক্ষে ডিস্ট্রিবিউটর সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৫২ অপরাহ্ন

নাসিরনগরে নৌকাডুবি ঘটনায় অপর শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম / ২৯৩৩ বার
আপডেট : শনিবার, ১০ জুন, ২০২৩

মিহির দেব ব্রাহ্মণবাড়িয়া :ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর যাত্রীবাহী ইঞ্জিন চালিত নৌকা ডুবে জুমেল মিয়া (৩) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে গত ৭ই জুন বৃধবার ।


তারই অপর ভাই এমদাদুল (২) কে আশংকাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে এমদাদুল মৃত্যু বরন করে।এ নিয়ে নাসিরনগরে নৌকা ডুবির ঘটনায় মৃত্যুর সংখ্যা দাড়ালো দুই।

শিশু জুমেল ও এমদাদুল গোয়ালনগর ইউনিয়নের রহুল আমিনের ছেলে।

উল্লেখ্য গত বুধবার বিকেলে উপজেলার সদরের ফায়ার সার্ভিসের পেছনে লঙ্গন নদীর তীরে এ দুর্ঘটনা নৌকা ঘাটে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার জানান, রহুল আমিনের দুই শিশু সন্তানকে নিয়ে স্বামীর বাড়ি গোয়ালনগর থেকে নৌকা যোগে বাবার বাড়ি সন্তোষপুর যাওয়ার পথে নাসিরনগর নৌকা ঘাটে যাত্রী উঠানোর সময় অপর একটি নৌকার সাথে ধাক্কা লাগলে নৌকাটি ডুবে যায়। ফায়ার সার্ভিসের লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাৎক্ষনিক জুমেল মিয়াকে মৃত ঘোষণা করেন।

তারই অপর ভাই এমদাদুলকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হলে দুই দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৯ জুন শুক্রবার সকালে শিশু এমদাদুল মারা যায়।

এঘটনায় নাসিরনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง