শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ সদ্য চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ইকবাল চৌধুরী। ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০  বিজয় দিবস উপলক্ষে ডিস্ট্রিবিউটর সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সংরক্ষিত মহিলা সাংসদের মিথ্যা বক্তব্যের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

প্রতিনিধির নাম / ১৭৯৯ বার
আপডেট : রবিবার, ৯ জুলাই, ২০২৩

মিহির দেব ব্রাহ্মণবাড়িয়া :রোববার( ৯ জুলাই) সরাইল হাসপাতাল মোড় থেকে শুরু করে উপজেলা চত্তর পর্যন্ত কয়েক হাজার মানুষের উপস্থিতিতে সরাইল সচেতন নাগরিকদের ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সময় রাস্তার উভয় পাশে ঘন্টা ব্যাপী যানযটের সৃষ্টি হয়।

মানববন্ধন শেষে উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুরের নেতৃত্বে হাসপাতাল মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা আবদুল হালিম চত্তরে গিয়ে সমবেত হয়।

পরে বিক্ষোভ সমাবেশে একটি মিনি ট্রাকের উপর দাঁড়িয়ে উপজেলা চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর বলেন, মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলি আজাদ মিথ্যাচার করেছেন। উনার মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরাইল উপজেলার সাধারণ মানুষ।

বিক্ষোভ সমাবেশে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ রফিক উদ্দিন ঠাকুর বলেন, সম্প্রতি সংরক্ষিত মহিলা আসনের সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলি আজাদ) তার স্বামী ইকবাল আজাদ, ভাসুর ও শশুরকে হত্যা করা হয়েছে বলে মহান সংসদে দাঁড়িয়ে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দিয়েছেন। তার শশুর ও ভাসুর কিভাবে মারা গেছে সরাইলের মানুষের অজানা নয়। তার শশুর ছিলেন রাজাকার মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে মুক্তিযোদ্ধারা তাকে মেরেছে। আর তার ভাশুর সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তার স্বামীকে কিছু বিপথগামী লোক হত্যা করেছে। আর তার স্বামী ইকবাল আজাদ হত্যাকান্ডের মিথ্যা মামলায় আমাদের আজও হয়রানী করা হচ্ছে। তার স্বামীর প্রকৃত খুনিদের বাদ দিয়ে সরাইল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ২৯ জনকে আসামী করে মামলার মাধ্যমে সরাইল আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার একটি অপচেষ্টা করছেন। সরাইল আওয়ামীলীগ’কে নেতৃত্ব শূন্য করে খালি মাঠে একটি মহল সুবিধা নেয়ার চেষ্টা করছেন।

তিনি আরও বলেন, ইকবাল আজাদ হত্যা মামলাটি পূনঃ তদন্ত ও হত্যাকান্ডে জড়িত প্রকৃত দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা এবং নির্দোষ ব্যাক্তিদের অব্যাহতি প্রদানের দাবি জানাচ্ছি। আমরা যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নই তাদেরকে অব্যাহতি দেয়ার দাবি জানাই। আর মহান সংসদে দাঁড়িয়ে সংরক্ষিত মহিলা আসনের সাংসদ উম্মে ফাতেমা নাজমা বেগম( শিউলি আজাদ) যে মিথ্যাচার করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ইসমত আলী, সাবেক ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন, সাবেক যুবলীগ নেতা মাহফুজ আলী, সাবেক তিনবারের সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার প্রমুখ। এছাড়াও অভিযুক্তদের সন্তান ও পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง