শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ সদ্য চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ইকবাল চৌধুরী। ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০  বিজয় দিবস উপলক্ষে ডিস্ট্রিবিউটর সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন

ফরিদ মিয়া নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার।

প্রতিনিধির নাম / ১৬৭৭ বার
আপডেট : সোমবার, ১০ জুলাই, ২০২৩

মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়া :ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের ১৬ ঘন্টা পর জেলের মরদেহ উদ্ধার। উপজেলার পাশ দিয়ে বয়ে যাওয়া মেঘনার শাখা বেমালিয়া নদীর উত্তরপাশের বিল থেকে ফরিদ মিয়া (৬৫) নামের এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১০জুলাই) সকাল ১০টার দিকে নাসিরনগর উপজেলার ঘুজিয়াখাইল ও চাতলপাড় এলাকার বেমালিয়া নদীর উত্তর পাশে মাইল্লা বিল নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ফরিদ মিয়া উপজেলার অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে , প্রতিদিন বিকেলে মেঘনা ও বেমালিয়া নদীতে জাল ফেলে মাছ শিকার করতে যেতেন ফরিদ মিয়া। সারারাত মাছ ধরে সকালে বাজারে নিয়ে সেই মাছ বিক্রি করে বাড়িতে ফিরে আসতেন তিনি। ঘটনার দিন রোববার মাছ বিক্রি করে নিদিষ্ট সময়ে বাড়িতে না আসার কারণে পরিবারের লোকজন তার খোঁজে বের হয়। পরে সোমবার সকাল ১০ টার দিকে বেমালিয়া নদীতে ফরিদ মিয়ার মরদেহ ভাসতে দেখে কাঁদতে শুরু করেন তার স্বজনরা।

এরপরে স্থানীয় লোকজন ও স্বজনরা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনা স্থলে যান।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আসলাম হোসেন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง