শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ সদ্য চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ইকবাল চৌধুরী। ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০  বিজয় দিবস উপলক্ষে ডিস্ট্রিবিউটর সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

সরাইলের হাফিজ হত্যা মামলার তিন আসামি র‍্যাবের হাতে গ্রেফতার।

প্রতিনিধির নাম / ১৮১৪ বার
আপডেট : শনিবার, ১২ আগস্ট, ২০২৩

মিহির দেব , ব্রাহ্মণবাড়িয়া :ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা’র হরিপুর এলাকার হাফিজ উদ্দিন হত্যা মামলার এজাহারভুক্ত তিন আসামি কে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেফতারকৃতরা হলো , মৃত আমিন মিয়ার ছেলে রায়হান (২৫), সাইফুল (২৭) ও তফসির (৩০)। র‍্যাব তাদের ময়মনসিংহ জেলার ভালুকা ও নেত্রকোনার দুর্গাপুর থেকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলম জানান, সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের ছান্দাল আলীর ছেলে হাফিজ মিয়ার সঙ্গে একই এলাকার মৃত আমিন মিয়ার বাড়ির বিরোধ চলে আসছিল। পূর্ব শত্রুতার জের ধরে ৪ আগস্ট বিকেলে রায়হান, সাইফুল ও তফসিরসহ অন্যান্য আসামিরা হাফিজ মিয়ার ওপর হামলা করেন। এরপর দিন ভোরে হাফিজ মিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় নিহতের স্ত্রী শাহানা আক্তার বাদী হয়ে সরাইল থানায় একটি মামলা করেন।

উল্লেখ্য: উপজেলার পাকশিমুল ইউনিয়নের হরিপুর এলাকায় প্রায় দেড় মাস আগে স্থানীয় একটি দোকানে চুরির ঘটনাকে কেন্দ্র করে আল আমিন মিয়ার পরিবারের সঙ্গে হাফিজ উদ্দিনের ঝগড়া হয়। এরপর থেকেই তাদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জেরে গত ৪ আগস্ট বিকেলে হাফিজ উদ্দিনকে ছুরিকাঘাত করেন রায়হান। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় হাফিজ উদ্দিন কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেখানে চিকিৎসারত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง