শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ সদ্য চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ইকবাল চৌধুরী। ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০  বিজয় দিবস উপলক্ষে ডিস্ট্রিবিউটর সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

সরাইলে নিখোঁজের পরে শিশুর মরদেহ উদ্ধার।

প্রতিনিধির নাম / ১৮৬৮ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের ৬ ঘণ্টা পর বিলের পানিতে খোদেজা (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।

বুধবার (২৩ আগস্ট) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল (শান্তিনগর) এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত খোদেজা উপজেলার অরুয়াইল ইউনিয়নের দুবাজাইল (শান্তিনগর) গ্রামের জিল্লুর রহমানের কন্যা ।

পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (২৩ আগস্ট) বিকাল ৪ টার পর থেকে খোদেজাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে এলাকার মসজিদের মাইকে নিখোঁজ সংবাদের ঘোষণা দেয়া হয়। রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তারা মরদেহটি উদ্ধার করে বিলের পাড়ে নিয়ে আসে। সেখানে খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে গিয়ে মরদেহটি শিশু খোদেজার বলে শনাক্ত করেন।

সরাইল থানার উপপরিদর্শক (এসআই) নুরুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক ভাবে ধারণা করা যায় বিলের পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। মেয়ের পিতা জিল্লুর রহমান থানায় অপমৃত্যুর মামলা করেছেন।

দীপক কুমার দেব নাথ,সরাইল প্রতিনিধি ২ ৪/০৮/২৩,


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง