শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ সদ্য চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ইকবাল চৌধুরী। ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০  বিজয় দিবস উপলক্ষে ডিস্ট্রিবিউটর সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০১:৫৬ অপরাহ্ন

সরাইলে ৯ বছরের শিশু ধর্ষণের শিকার

প্রতিনিধির নাম / ১৬৬৫ বার
আপডেট : সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩

সরাইল,প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া:ব্রাহ্মণবাড়িয়ার সরাই উপজেলায় ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে মুসাব্বির (২০) নামে এক জনের বিরুদ্ধে। শিশুটির বাবা মা বিচারের দাবিতে ঘুরছেন দ্বারেদ্বারে। গত সোমবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামের পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা করাতে যায় শিশুর পরিবার, সেখানে ধর্ষণের ঘটনাটি জানা যায়। অভিযুক্ত মুসাব্বির পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি গ্রামের পশ্চিম পাড়ার মো: জিনত আলীর ছেলে। ঘটনার পর থেকে মুসাব্বির গা-ঢাকা দিয়ে রয়েছে।

ভুক্তভোগীর পরিবার ও সদর হাসপাতাল সূত্রে জানা যায়, গত সোমবার শিশুটি পাকশিমুল ইউনিয়নের জয়ধরকান্দি পশ্চিমপাড়া বাজারে গিয়েছিল লেবু কিনার জন্য । বাড়িতে ফেরার পথে শিশুটিকে মুসাব্বির জোর করে তিতাস নদীর পাড়ের খালি জায়গায় নিয়ে যায়। সেখানে শিশুটিকে জোর পূর্বক ধর্ষণ করে মুসাব্বির পালিয়ে যায়। পরে অনেক খোঁজাখুজির পর তিতাস নদীর পাড় থেকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তার পরিবার। পরে শিশুটিকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় । সেখানে ৪ দিন যাবৎ গাইনী বিভাগে শিশুটির চিকিৎসা চলছে।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল ইসলাম বলেন , সদর হাসপাতাল থেকে জেনেছি একটি শিশু ধর্ষণের শিকার হয়েছে। শিশুটির খোঁজ খবর নিয়েছি। অভিযোগের ভিত্তিতে আইনী ব্যবস্থা নেয়া হবে।

দীপক কুমার দেব নাথ
সরাইল প্রতিনিধি
২৫/০৯/২৩
০১৭১২৮০৫৯৪৭


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง