শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ সদ্য চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ইকবাল চৌধুরী। ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০  বিজয় দিবস উপলক্ষে ডিস্ট্রিবিউটর সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন

নাসিরনগরে বসাক নামে এক মানবাধিকার কার্যালয়ের সভাপতি ও সম্পাদকের নামে অভিযোগ।

প্রতিনিধির নাম / ১৫২৪ বার
আপডেট : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩

মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়া :ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নুরপুর এলাকায় বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বসাক) এর সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে সাদা ষ্টেম্পে সাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে।
এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া আদালতে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বসাক) এর সভাপতি আবুল কাশেম, সম্পাদক মো: রফিক চিশতী, সদস্য কায়েশ রাজা ও বিলকিছ বেগম’র বিরুদ্ধে মামলা দায়ের করেন নাসিরনগর নুরপুর এলাকার আছমত আলীর স্ত্রী রাবিয়া বেগম।
অভিযোগকারী ও মামলা সূত্রে জানা যায়, রাবিয়া বেগমের ছেলে রাসেল মিয়া বিলকিছের ছেলে কে সৌদি আরব পাঠায়। সেখানে ওই ছেলে অশান্তিতে আছে বলে বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বসাক) কার্যালয় নুরপুর এলাকায় অভিযোগ করেন বিলকিস বেগম। পরে বসাক এর সভাপতি আবুল কাশেম, সম্পাদক মো: রফিক চিশতী, স্বাক্ষরিত এক চিঠিতে রাবিয়া বেগম কে নোটিশ পাঠানো হয়। চিঠিতে ২/৯/২৩ ও ৪/৯/২৩ তারিখ বসাক কার্যালয়ে বসার জন্য। ঐ তারিখে নিষ্পত্তি না হওয়ায় পুনরায় তারিখ দেয়া হয়। পরে রাবিয়া বেগম আসমত আলী, রুপালী বেগম, ছোট্র মিয়া, রিনা বেগম কে বসাক কার্যালয়ে যায়। সেখানে রাবিয়া বেগম ও আসমত আলী কে ১০০ টাকার ৩টি সাদা ষ্টেম্পে সাক্ষর করতে বলে। তারা স্বাক্ষর করতে অপারগতা প্রকাশ করলে তাদের হুমকি ধমকি দিয়ে স্বাক্ষর নেয়া হয়। এরপর বিষয়টি এলাকার সালিশকারক দের মাধ্যমেও কোন সমাধান না পাওয়ায় বাধ্য হয়ে আদালতে মামলা দায়ের করেন।
ভুক্তভোগী রাবিয়া বেগম জানান, তাকে জোর করে নুরপুর এলাকায় এক মানবাধিকার অফিসে নিয়ে স্বাক্ষর ও টিপসই রাখে খালি ষ্টাম্পে, পরে এইটার মধ্যে ৮ লক্ষ টাকা লিখে রাখে। পরে বাধ্য হয়ে গত
১৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া আদালতে একটি মামলা দায়ের করেন যার নম্বর ফৌ: কা: বি: ৯৮ ধারা। তিনি বলেন আমি এইটার সুষ্ঠু সমাধান চাই আদালতের মাধ্যমে।
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নুরপুর এলাকায় বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র (বসাক) এর সভাপতি ও সম্পাদকের বিরুদ্ধে সাদা ষ্টেম্পে সাক্ষর নেয়ার অভিযোগ উঠেছে, এ বিষয়ে দৈনিক বাংলাদেশ সমাচারের প্রতিনিধি জানতে চাইলে, সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিক চিশতি বলেন আমরা উনাদেরকে নোটিশ করেছি , বিলকিস বেগম আট লাখ টাকা পাইতো আমাদের কাছে দ্বারস্ত হওয়ার কারণে আমরা নোটিশ করেছি, স্টাম্পে কোন সাক্ষ্য নেই নাই ।
বাংলাদেশ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন (বাসক)নাসিরনগর উপজেলার সভাপতি আবুল কাশেম বলেন আমরা উনাকে নোটিশ করেছি কিন্তু আমরা

স্টাম্পে কোন সাক্ষ্য নেই নাই।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง