শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ সদ্য চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ইকবাল চৌধুরী। ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০  বিজয় দিবস উপলক্ষে ডিস্ট্রিবিউটর সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

পানি নিস্কাশনের রাস্তা বন্ধ করে পুকুর নির্মানের কারনে প্রায় শত বিঘা ফসলী জমি পানি বন্দি।

প্রতিনিধির নাম / ১৩৯৯ বার
আপডেট : মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৪

মিহির কুমার দেব, ব্রাহ্মণবাড়িয়া ় ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের কোয়রপুর মৌজার কদমতলী গ্রামের পূর্ব মাঠের শত বিঘা জমির ফসল তলিয়ে গেছে বৃষ্টির পানিতে।জানা গেছে উক্ত মাঠে পূর্বভাগ,চান্দেরপাড়া,মগবুলপুর কদমতলী সহ বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার একর জমি রয়েছে।মাঠের পূর্বদিকে পানি নিস্কাশনের জন্য একটি খাল রয়েছে।উক্ত মাঠের পানি নিস্কাশনের জন্য মিয়ার খাল হতে তিতাস নদী পর্যন্ত মাঠের পানি নিস্কাশনের খালটি বন্ধ করে গুনিয়াউক গ্রামের প্রভাবশালী সারন আলীর ছেলে আওয়াল সর্দার জনগনের পানি নিস্কাশনের খাট ভরাট করেএকটি পুকুর তৈরী করে।

অবৈধভাবে পুকুর তৈরীর কারনে উক্ত মাঠের পানি নিস্কাশন বন্ধ হয়ে গেছে।তাই গত দুই দিনের বৃষ্টির পানি সরতে না পারায় প্রায় শত বিঘা জমির ফসল পানির নীচে তলিয়ে গেছে।ফলে অনেক কৃষকের মাথায় আকাশ ভেঙ্গে পড়েছে।কথা হয় ক্ষতিগ্রস্থ বেশ কয়েকজন কৃষকের সাথে।তারা জানায় অনেকেই দারদেনা করে জমি রোপন করেছে।এখন ফসল নষ্ট হওয়ার কারনে বৌ বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে।তারা পানি নিস্কাশনের খাল পরিস্কার তাদের ক্ষতিপুরনের বিষয়ে স্থানীয় এমপি,উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা সগকারী কমিশনার( ভুমি) সহ সংশ্লিষ্ট কতৃর্পক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।

কথা হয় পূর্বভাগ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপ- সহকারী ভুমি কর্মকর্তা মোঃ হারুনুর রশীদের সাথে।তিনি বলেন আমি আজ সরেজমিন ঘটনাস্থলে গিয়েছি। সেখানকার অডিও ভিডিও চিত্র ধারন করে ইউ,এন,ও মহোদয়কে অবগত করেছি।তিনি বলেন সম্মিলিত প্রচেষ্টা খালটি উদ্ধার না করা হলে চার পাঁচ গ্রামের অনেক কৃষক ক্ষতিগ্রস্থ হবে।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง