শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ সদ্য চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ইকবাল চৌধুরী। ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০  বিজয় দিবস উপলক্ষে ডিস্ট্রিবিউটর সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

নাসিরনগরে ভেকু দিয়ে ফসলি জমির মাটি কাটার দায়ে দুই লক্ষ টাকা জরিমানা

প্রতিনিধির নাম / ১৪৩৭ বার
আপডেট : বুধবার, ২০ মার্চ, ২০২৪

মিহির দেব ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গোকর্ন এলাকায় কৃষি জমি থেকে ভেকু দিয়ে মাটি কাটায় ভ্রাম্যমাণ আদালতে দুই লক্ষ টাকা জরিমানা করা হয়।

বুধবার (২০ মার্চ) উপজেলার গোকর্ণ ইউনিয়নের বেড়িবাধ এলাকায় কুকুর্রিয়া খাল অবস্থিত (ভাঙা ব্রিজ সংলগ্ন) কৃষি জমি থেকে ফসলি জমির মাটি কাটার দায়ে দুইজনকে আটক করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোনাব্বর হোসেন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে
জমির উর্বরতা নষ্ট করে ভেকু দ্বারা অবৈধভাবে মাটি কর্তন করায় বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭ (ক) ধারা লঙ্ঘনের অপরাধে দুই লক্ষ টাকা জরিমানা করেন।
এসময় ভূমি সহকারী কর্মকর্তা গোকর্ণ – মোঃ মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

অভিযুক্তরা হলো, গোকর্ন এলাকার মো:ছাবেদ আলী(৪৫) ও একই এলাকার মো:রাশেদুজ্জামান(২৮) উভয় কে এক লক্ষ টাকা করে অর্থদণ্ড করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোনাব্বর হোসেন বলেন, ভেকু দিয়ে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা যাবে না। এইসব অভিযান অব্যাহত থাকবে।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง