শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ সদ্য চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ইকবাল চৌধুরী। ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০  বিজয় দিবস উপলক্ষে ডিস্ট্রিবিউটর সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

ধরমন্ডল ইউনিয়নে সূর্যতরুণ সমাজ কল্যাণ সংস্থা(সূসকস) এর উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মাঝে ঈদ উপহার বিতরণ।

প্রতিনিধির নাম / ১৩৩৭ বার
আপডেট : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

মিহির দেব , ব্রাহ্মণবাড়িয়া ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমন্ডল ইউনিয়নের ৯এপ্রিল রোজ মঙ্গলবার ৩ ঘটিকায়  স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন “সূর্যতরুণ সমাজ কল্যাণ সংস্থা(সূসকস)”এর উদ্যোগে ধরমন্ডল সড়ক বাজারে বশির উদ্দিন চৌধুরী মাঠে এলাকার দেড় শতাধিক অসহায়,দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার হিসেবে শাড়ি/লুঙ্গি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগেরর বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী সামাজিক ব্যক্তিত্ব জনাব সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি জনাব হাফেজ ফয়জুর রহমান ফয়েজ।

বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিশাউড়া তরীকুল জান্নাত ইসলামীয়া মাদ্রাসা হবিগঞ্জের মুহতামীম আলহাজ্ব মাও:আব্দুস সাত্তার,ধরমন্ডল কাউসার চৌধুরী মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব মো:বশির উদ্দিন চৌধুরী,ধরমন্ডল ইউনিয়ন পরিষদের ১,২ ও ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার জনাবা মালেকা বেগম, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার জনাবা তফুরা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব সৈয়দ সাজ্জাদ মোর্শেদ সোহান বলেন ” সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণের মতো মহতী কাজ বর্তমান সময়ে করতে তেমন কেউ এগিয়ে আসে না,এ ক্ষেত্রে বরাবরই “সূর্যতরুণ” সংগঠন ব্যতিক্রম”।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় ছিলেন সূর্যতরুণ সমাজ কল্যাণ সংস্থা(সূসকস) এর প্রতিষ্ঠাতা ও পরিচালক মো: বাবুল মিয়া।

এছাড়া অনুষ্ঠানে সংগঠনের অনেক সদস্যবৃন্দসহ এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง