শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ সদ্য চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ইকবাল চৌধুরী। ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০  বিজয় দিবস উপলক্ষে ডিস্ট্রিবিউটর সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন

কৃষকের মাঝে বিনামূল্যে বীজও সার বিতরণের উদ্বোধন।

প্রতিনিধির নাম / ১১৪৩ বার
আপডেট : বুধবার, ৩ জুলাই, ২০২৪

মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলায় ২০২৩-২৪ অর্থ বছরে ২০২৪-২৫ খরিপ-২ মৌসুমে রোপা আমন ধান উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজও সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। বুধবার ৩ জুলাই কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া এর সভাপতিত্বে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রোমা আক্তার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু আহাম্মদ কামরুল হুদা, মহিলা ভাইস চেয়ারম্যান রিটা আক্তার, বুড়িশ্বর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ ইকবাল চৌধুরী, সুজিত চক্রবর্তী,সিনিয়র মৎস্য অফিসার ফাহিমুল আরেফীন, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রনি দেবনাথের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন। এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, উপসহকারী কৃষি কর্মকর্তা,ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্যসহ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকগণ। উপজেলার ১৩ টি ইউনিয়নের ৮০০ জন উপকারভোগী ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জন প্রতি ৫ কেজি করে আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง