শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ সদ্য চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ইকবাল চৌধুরী। ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০  বিজয় দিবস উপলক্ষে ডিস্ট্রিবিউটর সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

চাতলপাড় নদী ভাঙ্গন আতঙ্কে স্থানীয় প্রশাসনের পরিদর্শন

প্রতিনিধির নাম / ৭২১ বার
আপডেট : মঙ্গলবার, ২৭ মে, ২০২৫

মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়া ঃ হাওড় ব্যষ্টিত নদীমাতৃক বাংলাদেশের অন্যতম প্রধান অঞ্চল ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর।এখানে অসংখ্য নদ-নদী খাল-বিল জালের মত ছড়িয়ে ছিঠিয়ে রয়েছে।ধলেশ্বরীর পূর্ব পাশে অবস্থিত চাতলপাড় ও ভলাকুট ইউনিয়ন। পশ্চিম রয়েছে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলা।

প্রতি বছরের মত এবারও শুরু হয়েছে ধলেশ্বরীতে ভাঙন। এতে নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের চকবাজার, চাতলপাড় বড় বাজার ও বিলের পাড়ের মানুষের কষ্টের শেষ নেই। ইতিমধ্যে ধলেশ্বরীর ভাংগনে আতঙ্কিত হয়ে পড়েছে শতাধিক পরিবার। অচিরেই এই ভাঙন রোধ করা না গেলে গৃহহীন হয়ে পড়বে অনেক পরিবার।

স্থানীয় বাসিন্দা আসাব মিয়া বলেন,৪/৫ বছর ধরে চাতলপাড়ের বিভিন্ন গ্রাম ভাঙনের কবলে পড়েছে। জরুরি ভিত্তিতে এই ভাঙনরোধ করা না হলে ক্ষতিগ্রস্ত হবে এলাকাবাসী।

২৬ মে রোজ সোমবার সকাল ১১ ঘটিকার সময় নদী ভাঙন পরিদর্শনে যান নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন, সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার, নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান, চাতলপাড় ফাঁড়ির ইনচার্জ রফিকুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিক, রাজনৈতিক, গণ্যমান্য ব্যক্তি বর্গ।

নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান বলেন, আমি সকাল থেকে ই চাতলপাড় নদী ভাঙন এলাকা পরিদর্শন করেছি, প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি দ্রুত নদী ভাঙন রোধ করে এলাকাবাসীকে রক্ষা করুন।

নাসিরনগর নির্বাহী অফিসার শাহীনা নাছরিন বলেন, আমি নদী ভাঙন এলাকা ঘুরে দেখেছি,সব গুলোর ভিডিও করেছি।জেলা প্রশাসক স্যারকে ভিডিও পাঠাবো।পত্রের মাধ্যমে জানাবো।জনস্বার্থে নদী ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง