শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ সদ্য চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ইকবাল চৌধুরী। ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০  বিজয় দিবস উপলক্ষে ডিস্ট্রিবিউটর সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

হরিপুর ইউনিয়নে জুয়ার আসর থেকে ৭ জনকে গ্রেপ্তার।

প্রতিনিধির নাম / ৪৩৩ বার
আপডেট : মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়া ঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নে অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে সাতজনকে গ্রেপ্তার করেছে , নাসিরনগর পুলিশ এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ১০ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাত আড়াইটার দিকে নাসিরনগর থানার এসআই প্রীয়তোষ চন্দ্র দত্ত সঙ্গীয় ফোর্সসহ হরিপুর ইউনিয়নের সরকারপাড়ায় অভিযান চালান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিপুর সরকার পাড়ার নাসির মিয়ার বাড়ির উঠানে জুয়া খেলার খবর পেয়ে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই সাতজনকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন নাসির মিয়া (৪৫), জাহার মিয়া (৫২), সাদ্দম হোসেন (৩০), ইউনুস মিয়া (৫৪), সেতু মিয়া (৪৫), ফুল মিয়া (৪৫) ও সোহেল (৪৫)। তাদের সকলের বাড়ি হরিপুর সরকারপাড়া এলাকায়,অভিযানে জুয়া খেলায় ব্যবহৃত ৫২টি তাস কার্ড ও নগদ ১০ হাজার ৩৫০ টাকা জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে— ১০০০ টাকার ৩টি, ৫০০ টাকার ১১টি, ২০০ টাকার ৩টি, ১০০ টাকার ১০টি, ৫০ টাকার ৪টি ও ১০ টাকার ৫টি নোট।

এ ঘটনায় নাসিরনগর থানায় ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনে মামলা (নং-১১, তারিখ ১৯/০৮/২০২৫) রুজু করা হয়েছে। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে এসআই মোবারক আলী পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে ।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง