শিরোনাম :
নাসিরনগরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০ ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ সদ্য চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ইকবাল চৌধুরী। ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০  বিজয় দিবস উপলক্ষে ডিস্ট্রিবিউটর সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:০৪ অপরাহ্ন

বাবার কবরের পাশে চির নিদ্রায় শায়িত হলেন সাংবাদিক শফিকুর রহমান, শেষ বিদায়ে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের শ্রদ্ধা নিবেদন।

প্রতিনিধির নাম / ৪০৫ বার
আপডেট : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

মিহির দেব,ব্রাহ্মণবাড়িয়া ঃব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের(রেজি: নং-মৌল.০৩১) সদস্য সরাইল উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক যায়যায়দিন ও মোহনা টিভির সরাইল সংবাদদাতা শফিকুর রহমান গত শুক্রবার দুপুরে ঘাটুরাস্থ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেছেন।(ইন্না লিল্লাহি……… রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো(৬৮)।তিনি স্ত্রী, চার কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।আজ রবিবার সকাল ১০ টায় সরাইলের কুট্টাপাড়ায় মরহুমের গ্রামের বাড়ির জামে মসজিদে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে। জানাযায় বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।মরহুমের শেষ বিদায়ে শ্রদ্ধা নিবেদন করে কফিনে পুস্প স্তবক অর্পণ করেন ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি দীপক চৌধুরী বাপ্পী,সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, কোষাধ্যক্ষ খায়রুল কবির, সাংবাদিক ইউনিয়নের সদস্য মো.মাসুদ,শেখ সিরাজ,জহিরুল ইসলাম রিপন প্রমুখ।এছাড়াও পুষ্পস্তবক অর্পণ করেছেন সরাইল টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন।জানাযার নামাজ ও শ্রদ্ধা নিবেদন শেষে পারিবারিক কবরস্থানে বাবার কবরের পাশে মরহুমকে চির নিদ্রায় শায়িত করা হয়েছে।

এদিকে তারঁ মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন নেতৃবৃন্দ।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง