শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ সদ্য চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ইকবাল চৌধুরী। ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০  বিজয় দিবস উপলক্ষে ডিস্ট্রিবিউটর সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

নাসিরনগর সাংবাদিক ফোরাম এর কমিটি গঠন

প্রতিনিধির নাম / ২৬৬ বার
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫

মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে  এক জমকালো আয়োজনে ঘোষনা করা হয়েছে  সত্যনিষ্ঠা, নিরপেক্ষতা ও জনস্বার্থ এর অঙ্গীকার নিয়ে গঠিত নাসিরনগর সাংবাদিক ফোরামের ১বছর মেয়াদি  নতুন কমটি। কমিটি গঠন উপলক্ষে উপস্থিত সাংবাদিক ও আয়োজকদের  মাঝে  ছিল উৎসবের আমেজ , প্রেসক্লাব মিলনায়তনে ছিল সাজ সাজ রব।

শনিবার (১ নভেম্বর) বিকেলে সাংবাদিক ফোরামের কমিটি গঠন উপলক্ষে নাসিরনগর প্রেসক্লাব মিলনায়তনে জমেছিল বিভিন্ন মিডিয়ায় নাসিরনগরের এক ঝাক মেধাবী ও প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের  মিলনমেলা।কমিটির দায়িত্বশীল  পদ নির্বাচন  নিয়ে দীর্ঘ সময়  ধরে চলে নিজ নিজ সমর্থিত  প্রার্থীদের নিয়ে  যুক্তি প্রদর্শন ও যুক্তিখন্ডনের প্রতিযোগিতা। দীর্ঘ  আলোচনা শেষে রাকিব চৌধুরী (দৈনিক সংবাদ  দিগন্ত)কে সভাপতি  ও তোফাজ্জল মিয়া(স্বদেশ প্রতিদিন)কে সাধারণ সম্পাদক মনোনীত করে  সর্বসম্মতিক্রমে ১১ সদস্য বিশিষ্ট নতুন  কমিটি ঘোষনা  করা হয়।

কমিটির  অন্য সদস্যরা হচ্ছেন সহ সভাপতি মো:সাইফুল ইসলাম(দৈনিক চেতনায় বাংলাদেশ) , যুগ্ম সাধারণ সম্পাদক নিজাম আলম(দৈনিক ঐশী  বাংলা), সাংগঠনিক সম্পাদক আব্দুল্লা আল মামুন(দৈনিক ঢাকা প্রতিদিন) , দপ্তর সম্পাদক  আশিকুল হক আপনান (দৈনিক সমতট বার্তা) ,প্রচার সম্পাদক  ওয়ালী রহমান(দৈনিক  মুক্তি সমাচার), কার্যকরী সদস্য  খ.ম.জায়েদ হোসেন(দৈনিক জনতার খবর) , তন্ময় আহম্মেদ(দৈনিক বায়ান্ন) সোবেল মিয়া (এস টি বাংলা টিভি) ইমরান নাজির ভুঁইয়া ( দৈনিক বাংলাদেশ সমাচার।নব নির্বাচিত সভাপতি রাকিব চৌধুরী বলেন, ” অতীতে দেখা গেছে  কিছু কিছু সাংবাদিক  ব্যাক্তিগত  লোভ লালসা ও উচ্চকাঙ্খা চরিতার্থ করার জন্য অনেকে   সাংবাদিকতার মতো মহান পেশাকে  কলুষিত  করেছে,আমরা এর প্রতিকুল পদযাত্রী।শতভাগ  স্বচ্ছতা  ও বিশুদ্ধতা  নিয়ে  এগুবে আমাদের সংগঠন।”  সাধারণ সম্পাদক তোফাজ্জল  মিয়া  বলেন,” ব্যাক্তি স্বার্থ নয় জনস্বার্থই আমার ও আমাদের  সাংবাদিকতার উদ্দেশ্য,‌ নিরপেক্ষ ও নির্ভুল দায়িত্ব পালনে আমরা এলাকাবাসীর  সহযোগী চাই”।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง