শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান মেহেরীন নাসিরনগরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০ ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ সদ্য চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ইকবাল চৌধুরী। ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০ 
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ

প্রতিনিধির নাম / ১৩৩ বার
আপডেট : শনিবার, ১৭ জানুয়ারী, ২০২৬

সঞ্জীব ভট্টাচার্য্য, ব্রাহ্মণবাড়িয়া ঃ বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া’র মৃত্যুতে তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ ১৭ জানুয়ারি শনিবার বিকাল ৩টায় সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ছোট হরণ এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়। পরে এলাকার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

বেগম খালেদা জিয়ার রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি বলেন, শীত প্রতিবছর আসে গরিব অসহায় মানুষের জন্য এক কষ্টের বার্তা নিয়ে। তবে অসহায় মানুষের পাশে কমই সামর্থ্যবান মানুষকে দাঁড়াতে দেখা যায়। অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারা অনুভূতির মাত্রা ভিন্ন। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সবাই এগিয়ে আসলে হাসি ফুটবে অনেকের মুখে।

তিনি আরো বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকেই এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শীতবস্ত্র পেয়ে উপকারভোগীরা এই সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এতে শীতের কষ্ট কিছুটা হলেও কমবে এবং দৈনন্দিন জীবনযাপন সহজ হবে।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง