শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান মেহেরীন নাসিরনগরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০ ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ সদ্য চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ইকবাল চৌধুরী। ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০ 
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৩০ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান।

প্রতিনিধির নাম / ১০৫ বার
আপডেট : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬

মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে বিজয়ী হয়ে এমপি হয়েছেন বিএনপির হান্নান। তিনি বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেন। স্বাধীনতা পরবর্তীতে যত নির্বাচন হয়েছে এই আসনে বিএনপি মনোনীত কোন প্রার্থী বিজয়ী হতে পারে নাই । প্রথমবারের মতো নির্বাচিত হয়েছে বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নান নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছে। তার প্রাপ্ত ভোট ৬৮ হাজার ৪ শত ৯৪।

তিনি নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করেছেন। ছিলেন নাসিরনগর উপজেলা সদর সংলগ্ন গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও। তিনি একবার উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করে হেরে গিয়েছিলেন। চেয়ারম্যান থেকে এমপি নির্বাচিত হওয়ায় তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

বিএনপি নেতা এম এ হান্নানের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বিদ্রোহী প্রার্থী জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাড. কামরুজ্জামান মামুন। তার প্রাপ্ত ভোট ৩৪ হাজার ৬ শত ৫২ ভোট। তিনি জেলা আইনজীবী সমিতিরও সভাপতি। তৃতীয় অবস্থানে আছেন জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক আমিনুল ইসলাম। তার প্রাপ্ত ভোট ২২ হাজার ৪ শত ২৭। চতুর্থ অবস্থানে আছেন নাসিরনগর উপজেলা বিএনপির সাবেক সভাপতি স্বতন্ত্র প্রার্থী ইকবাল চৌধুরী। তার প্রাপ্ত ভোট ১৬ হাজার ৭ শত ৯৩ ভোট। তিনি বুড়িশ্বর ইউনিয়ন পরিষদের চারবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এবারে তিনি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে সংসদ সদস্য পদে নির্বাচন করেন।

বিজয়ী প্রার্থী এম এ হান্নান নাসিরনগর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান, এবং হিন্দু ভোটার ভাই-বোনদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন আমাকে আপনারা সব সময় পাশে পাবেন।

উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশ প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিজয়ী প্রার্থী। তিনি বলেন, সবার সমর্থন ও সহযোগিতায় আমরা এলাকার উন্নয়ন ও শান্তি বজায় রাখতে কাজ করব।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง