শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ সদ্য চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ইকবাল চৌধুরী। ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০  বিজয় দিবস উপলক্ষে ডিস্ট্রিবিউটর সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৫ পেলেন প্রীতি চক্রবর্তী

প্রতিনিধির নাম / ৬৪৩ বার
আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি সঞ্জীব ভট্টাচার্য্য ঃ
অদ্য ১২ এপ্রিল ২০২৫, শনিবার: নারী নেতৃত্বের এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে “স্বপ্নজয়ী নারী সম্মাননা ২০২৫” অর্জন করেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী, সিআইপি ।

এনআরবি ওয়ার্ল্ড ও বিজনেস আমেরিকা ম্যাগাজিনের যৌথ উদ্যোগে সাপ্তাহিক অর্থকন্ঠ-এর ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত বিশেষ সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকার এর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি ( মন্ত্রী পদমর্যাদা) ফয়েজ আহম্মদ তৈয়ব ।

প্রীতি চক্রবর্তী একজন সুদক্ষ স্বাস্থ্য উদ্যোক্তা, সমাজসেবী এবং নারীর ক্ষমতায়নের এক উজ্জ্বল প্রতিচ্ছবি। ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের নেতৃত্বে তিনি স্বাস্থ্যসেবার গুণগতমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
তাঁর এই অর্জনে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল পরিবার গর্বিত ও আনন্দিত এবং এই সম্মাননা ভবিষ্যতের নারী নেত্রীদের অনুপ্রাণিত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার স্বর্গীয় আশুতোষ চক্রবর্তী ও পুষ্প চক্রবর্তী এর জ্যেষ্ঠ কন্যা ।

নান্দনিক এই আয়োজনটিতে দেশের বিভিন্ন খাতের প্রভাবশালী নারী উদ্যোক্তা, কর্পোরেট নেতৃবৃন্দ, সংস্কৃতি ও গণমাধ্যম অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง