শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ সদ্য চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ইকবাল চৌধুরী। ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০  বিজয় দিবস উপলক্ষে ডিস্ট্রিবিউটর সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

বাবার জায়গা দখল করতে গিয়ে বাবাকে কোপালেন ছেলে ।

প্রতিনিধির নাম / ৪৮৭ বার
আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়াঃ বাড়ি জায়গা দখল করতে গিয়ে বাবাকে কোপালেন ছেলে

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বাড়ি দখল করতে ধন মিয়া (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হাত-পা ভেঙে দিয়েছেন তার ছেলে।

সোমবার (২৮ জুলাই) দুপুরে উপজেলার চাপরতলা ইউনিয়নের তারাউলা গ্রামে এ ঘটনা ঘটে।

আহত ধন মিয়া ওই এলাকার মৃত কনাই মিয়ার ছেলে। রাতে তাকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় রেফার করেন চিকিৎসকরা।
এ ঘটনায় অভিযুক্ত মাসুক মিয়া ভুক্তভোগী ধন মিয়ার প্রথম স্ত্রীর তৃতীয় ছেলে।

কান্না জড়িত কণ্ঠে আহত ধন মিয়া অভিযোগ করে বলেন, আমার দুই স্ত্রীর দুই সংসার। প্রথম স্ত্রীর ঘরে ৫ ছেলে ও ১ মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রীর ঘরে ২ ছেলে ও ৩ মেয়ে আছে।
আমি ঐতিহ্যগত ভাবেই কৃষিজীবী। আমার দুই স্ত্রীর ৭ ছেলেকে আলাদাভাবে ৭টি বাড়ি দিয়েছি। আমি থাকি ছোট স্ত্রীর সঙ্গে একটি বাড়িতে। আমার প্রথম স্ত্রীর তৃতীয় ছেলে মাসুক মিয়া উচ্ছৃঙ্খল প্রকৃতির। তার নামে মামলাও আছে। তাকে দান করা বাড়িতে নিজে বাড়ি না করে আমার বসবাস করা বাড়ি অর্ধেক দখলে নিয়েছে। সে পুরো বাড়ি দখল করে নিতে চায়। এ নিয়ে সোমবার সকালে তার সঙ্গে কথা কাটাকাটি হলে স্থানীয় মসজিদের সামনে আমাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করেছে। আমার হাত ও পায়ে কুপিয়েছে। পরে আমার ছোট স্ত্রীর দুই ছেলেসহ স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।

ব্রাহ্মণবাড়িয়ার ট্রমা সার্জন ডা. মো. সোলায়মান মিয়া বলেন, বৃদ্ধ ধন মিয়ার হাত-পায়ের হাড় ভেঙে গেছে এছাড়াও হাত ও পায়ের একটি করে রগ কেটে গেছে অস্ত্রের আঘাতে। উনাকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকায় পাঠানো হয়েছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত মাসুক মিয়ার মুঠোফোনে কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুর ইসলাম বলেন, বিষয়টি আমরা অবগত হয়েছি। এই ঘটনায় এখনো কেউ অভিযোগ করেননি


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง