শিরোনাম :
সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ সদ্য চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ইকবাল চৌধুরী। ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০  বিজয় দিবস উপলক্ষে ডিস্ট্রিবিউটর সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার নাসিরনগরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদকা হিসেবে খাসির মাংস বিতরণ এনসিপির উঠান বৈঠকে বক্তব্য নিয়ে অসন্তোষ
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৯ পূর্বাহ্ন

সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন

প্রতিনিধির নাম / ১১ বার
আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬

শেখ সিরাজুল ইসলাম, সরাইল,প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম বার্ষিক ১৬ প্রহরের বৃহত্তম হরিনাম সংকীর্তন। উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের হিন্দু অধ্যুষিত নিয়ামতপুরে শ্রী শ্রী সাধক শ্যামানন্দ আশ্রম কমিটির উদ্যোগে বিশ্ব শান্তি ও জীবের মঙ্গল কামনায় ৭০ তম বার্ষিক হরিনাম মহাযজ্ঞ অনুষ্ঠান বুধবার (২৮ জানুয়ারি) গীতা পাঠ শেষে অধিবাসের মধ্য দিয়ে শুরু হয়ে আজ শনিবার ভোরে শেষ হয়েছে।

উপজেলার বৃহত্তম এই সংকীর্তন আসরে দেশের বিভিন্ন এলাকা থেকে অর্ধলক্ষ ভক্তের সমাগম ঘটে। আশ্রম কমিটির সভাপতি প্রদীপ ভৌমিক জানিয়েছেন ৭০ বছর যাবৎ আশ্রমের উদ্যোগে এই কীর্তন পরিচালিত হচ্ছে। সহসভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য অমরেশ সরকার জানায়, এই মহোৎসবকে ঘিরে হাজার হাজার ভক্তের সমাগম হয়েছে। গ্রামে উৎসবের আমেজ বিরাজ করছে। ভক্তের পদভারে মুখরিত আশ্রম অঙ্গন সহ সমগ্র নিয়ামতপুর।

সাধারণ সম্পাদক জগদীশ সরকার বলেন-১৯১৩ সালে প্রতিষ্ঠিত সাধক শ্যামানন্দ বাবার আশ্রমটি আমাদের ঐতিহ্যে রূপ নিয়েছে। ১৯৫৬ সাল হতে এই আশ্রম অঙ্গনে মহানাম সংকীর্তন উৎসব পালন শুরু করেন প্রয়াত সাধক শ্যামানন্দ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তের আগমন ঘটে এই উৎসবে। এই সাধকের আশ্রমে যাতায়াতের সুব্যবস্থা না থাকায় ভক্তবৃন্দের দূর্ভোগ পোহাতে হচ্ছে।

একই এলাকার বাসিন্দা পল্লীচিকিৎসক মনোরঞ্জন সরকার বলেন,সাধক শ্যামানন্দ বাবার আশ্রম আয়োজিত মহোৎসবে যোগ দিতে পেরে আমি আনন্দিত। উৎসব ঘিরে গ্রামে ভক্তবৃন্দের ঢল নেমেছে। এটি আমাদের এলাকাবাসীর জন্য পরমানন্দের। উল্লেখ্য সাধক শ্যামানন্দ ১৯৭০ সালে প্রয়াত হন।


এ জাতীয় আরো সংবাদ