শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ সদ্য চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ইকবাল চৌধুরী। ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০  বিজয় দিবস উপলক্ষে ডিস্ট্রিবিউটর সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন

নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নিবার্চন অনুষ্ঠিত হয়েছে।

প্রতিনিধির নাম / ১৩৫৬ বার
আপডেট : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪

মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির অভিভাবক প্রতিনিধি নিবার্চন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ৪ মার্চ ২০২৪ ইং তারিখে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে সকাল ১০ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নিবার্চন পরিচালনা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম ভুইয়া । নিবার্চনে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন। এর মধ্যে অভিভাবকদের সর্বোচ্চ ৬৪৩ ভোট পেয়ে প্রথম স্থান অর্জন করেন মোঃ রফিকুল ইসলাম। ৬৩২ ভোট পেয়েছেন পীরজাদা মাওলানা সৈয়দ আশরাফুল আবদাল ( মোকাল্লিদ) দ্বিতীয় স্থান অর্জন করেন। ৫৩১ ভোট পেয়ে আদেশ চন্দ্র দেব তৃতীয় স্থান অর্জন করেছেন। ৪৭৭ ভোট পেয়েছেন মো: নুরুল ইসলাম চতুর্থ স্থান অর্জন করেছেন।

নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের মোট ১৭৮১ ভোটের মধ্যে ১১৩৫ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। যার মধ্যে ১৩টি ভোট বাতিল ঘোষনা করেন।

আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষাপ্রতিষ্ঠানের দ্বি-বার্ষিক অভিভাবক প্রতিনিধি নির্বাচনে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজহারুল ইসলাম ভুইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।নির্বাচন পরিদর্শন করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ইমরানুল হক ভূইয়া। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে সার্বিকভাবে সহযোগিতা করায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবদুর রহিম সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง