শিরোনাম :
ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০  বিজয় দিবস উপলক্ষে ডিস্ট্রিবিউটর সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার নাসিরনগরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদকা হিসেবে খাসির মাংস বিতরণ এনসিপির উঠান বৈঠকে বক্তব্য নিয়ে অসন্তোষ ওমরাহ পালনের উদ্যেশ্যে গমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাপড় বিক্রেতা হত্যা মামলায় নবীনগরের যুবলীগ নেতা মেহেদী হাসান ঢাকাই গ্রেপ্তার । নাসিরনগর সাংবাদিক ফোরাম এর কমিটি গঠন নাসিরনগর উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। যুবদলের শামীম তার লাগাম টানা কঠিন, ব্যবসায়ীরা অতিষ্ঠ থানায় সাধারণ ডায়েরি
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিনিধির নাম / ১৭৪০ বার
আপডেট : শনিবার, ২৬ আগস্ট, ২০২৩

মিহির দেব,  ব্রাহ্মণবাড়িয়া  : বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সাবেক সভাপতি আবুল কালাম আজাদ বলেছেন,১৯৭৫ সালের ১৫ আগস্ট খুনীচক্র বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে বাঙালির ইতিহাসে যে কলঙ্কজনক অধ্যায় সৃষ্টি করেছে তা কোনোভাবেই মোচনীয় নয়।

খুনীদের বিচার হওয়া মানে তাদের শাস্তি হলো মাত্র। খুনীচক্র দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসাবেই জাতির পিতাকে সপরিবারে হত্যা করেছিলেন। বঙ্গবন্ধুর দর্শনকে শক্তি হিসাবে যেনো দাঁড় করাতে না পারে সেজন্য শিশু শেখ রাসেলকেও তারা হত্যা করেন। তারা যে পাকিস্তানের আদর্শে বাংলাদেশকে পরিচালনার চেষ্টা করেছিলো সেই পাকিস্তান আজ ধ্বংসের দ্বারপ্রান্তে আর বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। তিনি আরো বলেন,যে পরিকল্পনার মাধ্যমে জাতির পিতাকে হত্যা করা হয়েছিলো সেইরকম পরিকল্পনা হয়েছে বারবার তাঁর কন্যা শেখ হাসিনাকে হত্যার।

তিনি শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়ন সভাপতি দীপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে ও যুগ্ম-সাধারণ সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজের সঞ্চালনায় এসময় সম্মানীয় অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএফএউজে-বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুক, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল,ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন।


এ জাতীয় আরো সংবাদ