শিরোনাম :
নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এম.এ. হান্নান।  ব্যবসায়ীদের উদ্যোগে নাসিরনগর বাজার কমিটির সভাপতি বাদল চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন দেব। ব্রাহ্মণবাড়িয়ায় সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান মেহেরীন নাসিরনগরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০ ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের নৌকার প্রার্থী ফরহাদ হোসেন সংগ্রামের বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির

প্রতিনিধির নাম / ১৫৯৫ বার
আপডেট : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪

মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়া :ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগর আসনের নৌকার প্রার্থী সংগ্রামের বিরুদ্ধে মামলার নির্দেশ ইসির। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) আইন শাখার উপসচিব মো. আব্দুছ সালাম স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানা যায়। সেখানে নাসিরনগর উপজেলা নির্বাচন কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে মামলা রুজু করার জন্য।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, ব্রাহ্মণবাড়িয়া-১(নাসিরনগর) আসনের নির্বাচনী এলাকায় অভিযুক্ত আওয়ামী লীগের প্রার্থী বদরুদ্দোজ্জা মো.ফরহাদ হোসেন সংগ্রাম গত ২২ ডিসেম্বর ২০২৩ ইং তারিখে উপজেলার কুন্ডা উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় কুন্ডা ইউপি চেয়ারম্যান এডভোকেট নাছির উদ্দিনকে উদ্দেশ্যে করে হুমকি দিয়ে বক্তব্য রাখেন। শুধু তাই নয় কুন্ডা থেকে তোমার(চেয়ারম্যান নাছির উদ্দিন) নাম মুছে যাবে। এমন বক্তব্য দেন।

এরই প্রেক্ষিতে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর দফা ১১(ক) এর বিধান লঙ্ঘন করেছেন মর্মে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি নির্বাচন কমিশনে প্রতিবেদন পাঠায়।

অভিযুক্ত বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন সংগ্রাম এর বিরুদ্ধে গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩ এবং সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০০৮ এর দফা ১১(ক) এর অধীন সংশ্লিষ্ট থানায় এজাহার দায়ের করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে।

নির্দেশনা অনুযায়ী অভিযুক্ত সংগ্রামের বিরুদ্ধে বর্ণিত অভিযোগে অনতিবিলম্বে নাসিরনগর থানায় এজাহার দায়ের করার নির্দেশ দিয়েছে ইসি।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง