Dhaka , Saturday, 6 June 2026
News Title :
নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এম.এ. হান্নান।  ব্যবসায়ীদের উদ্যোগে নাসিরনগর বাজার কমিটির সভাপতি বাদল চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন দেব। ব্রাহ্মণবাড়িয়ায় সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান মেহেরীন নাসিরনগরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০ ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ

নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এম.এ. হান্নান। 

  • Reporter Name
  • Update Time : 11:49:20 am, Friday, 17 April 2026
  • 63 Time View
মিহির দেব,  ব্রাহ্মণবাড়িয়া ঃব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গোয়ালনগর ইউনিয়নের দক্ষিণদিয়া গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত কাইঞ্জার খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার ১৭ এপ্রিল সকাল ১১টার উপজেলা প্রশাসকের আয়োজনে দক্ষিণদিয়া গ্রামে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড প্রকল্পের বিবরণ -প্রকল্পের নাম কাইঞ্জার খাল পুনঃখনন প্রাক্কলিত ব্যয় ৩ কোটি ২৯ লক্ষ টাকা কাজের পরিমাণ ২৫০০ মিটার
বাস্তবায়নকারী ঠিকাদারি প্রতিষ্ঠান শহীদ ব্রাদার্স।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এম.এ. হান্নান।
সভাপতিত্ব করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গোয়ালনগর ইউনিয়নের সাবেক ছাত্রদলের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী প্রকৌশলী জনাব আকাশ দত্ত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন ও সাংগঠনিক সম্পাদক আলী আজম চৌধুরী।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজিজ চৌধুরী  কাইঞ্জার খাল পুনঃখনন কাজের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
প্রধান অতিথি এমপি এম.এ. হান্নান বলেন কাইঞ্জার খালটি দীর্ঘদিন ধরে ভরাট হয়ে থাকায় শুষ্ক মৌসুমে সেচ সংকট দেখা দিত। খালটি খনন হলে গোয়ালনগর ইউনিয়নের দক্ষিণদিয়াসহ আশপাশের কয়েকটি গ্রামের ১০ হাজার একর কৃষি জমির হাজার হাজার কৃষক উপকৃত হবেন। জলাবদ্ধতাও দূর হবে।
তিনি আরও বলেন, “ঠিকাদারি প্রতিষ্ঠান শহীদ ব্রাদার্সকে মাটি কাটার মান বজায় রেখে নির্ধারিত সময়ে কাজ শেষ করতে হবে। কাজের গুণগত মানের সাথে কোনো আপস করা হবে না।
সভাপতির বক্তব্যে ইউএনও শাহীনা নাছরিন বলেন, সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে উপজেলা প্রশাসন নিয়মিত কাজ তদারকি করবে। খালের দুই পাড় দখলমুক্ত রাখতে সবার সহযোগিতা প্রয়োজন।
পরে প্রধান অতিথি ফিতা কেটে ও কোদাল দিয়ে মাটি কেটে আনুষ্ঠানিকভাবে পুনঃখনন কাজের উদ্বোধন করেন। এসময় স্থানীয় জনপ্রতিনিধি, কৃষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্থানীয় কৃষকরা বলছেন, খাল খনন তো কৃষকের জন্যই। ১০ হাজার একর জমিতে সেচ সুবিধার কথা বলা হচ্ছে, অথচ কৃষি কর্মকর্তাকেই দাওয়াত দেওয়া হলো না।
দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকা প্রতিনিধি কৃষি কর্মকর্তাকে ফোন দিলে  বলেন আমি যাওয়ার জন্য প্রস্তুতি ছিলাম কিন্তু আমি দাওয়াত পাইনি।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mihir Kumer Deb

Popular Post

নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এম.এ. হান্নান। 

สล็อตเว็บตรง

নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এম.এ. হান্নান। 

Update Time : 11:49:20 am, Friday, 17 April 2026