শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ সদ্য চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ইকবাল চৌধুরী। ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০  বিজয় দিবস উপলক্ষে ডিস্ট্রিবিউটর সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন

নবীনগরে ধর্ষকদের ফাঁসির বিক্ষোভ মিছিল

প্রতিনিধির নাম / ৭৯৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫

জেলা প্রতিনিধি সঞ্জীব ভট্টাচার্য্য ঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদরে আজ দুপুরে ধর্ষকদের ফাঁসির দাবিতে বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে।

সারাদেশে সংঘটিত একের পর এক ধর্ষণ ও আইনৃংখলার চরম অবনতির প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে এই বিক্ষোভ মিছিল হয়। মিছিল থেকে ধর্ষকদের বিরুদ্ধে ফাঁসি দাবি করে গগনবিদারী শ্লোগান দেয়া হয়।

জানা যায়, সম্প্রতি সারাদেশে সংঘটিত ঘনঘন ধর্ষণের প্রতিবাদসহ আইনশৃংখলার চরম অবনতির প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে এই বিক্ষোভ মিছিলের ডাক দেয়া হয়।

দুপুর ১টার দিকে নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের শতাধিক ছাত্রী প্রথমে বিক্ষোভ মিছিল নিয়ে নবীনগর সরকারি কলেজে এসে একত্রিত হয়। এরপর কলেজ ক্যাম্পাসে ছাত্রীরা প্রচন্ড বিক্ষোভ মিছিল করতে থাকে। এখানে ধর্ষকদের ফাঁসি দাবি করে বিক্ষুব্ধ ছাত্রীদেরকে শ্লোগান দিতে দেখা যায়। এ সময় ধর্ষকদের ফাঁসি দাবি করে বৈষম্য বিরোধী ছাত্ররাও ছাত্রীদের সাথে কণ্ঠ মিলিয়ে বিভিন্ন শ্লোগান দেয়।

এ সময় কযেকজন ছাত্রী বক্তব্য রাখেন। পরে মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রক্ষিণ করে।। এসময় পথচারীদেরকেও হাত নাড়িয়ে মিছিলকারীদের সমর্থন জানাতে দেখা যায়।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง