শিরোনাম :
নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এম.এ. হান্নান।  ব্যবসায়ীদের উদ্যোগে নাসিরনগর বাজার কমিটির সভাপতি বাদল চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন দেব। ব্রাহ্মণবাড়িয়ায় সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান মেহেরীন নাসিরনগরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০ ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া সরাইল জমি নিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে আহত শতাধিক

প্রতিনিধির নাম / ৬৭২ বার
আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়া ঃ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে শতাধিক আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ জুন) সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয়ে বেলা ১২টা পর্যন্ত সরাইল-অরুয়াইল সড়কে দফায় দফায় চলে এ সংঘর্ষ।

এসময় সড়কের উভয় পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পাকশিমুল গ্রামে সরাইল-অরুয়াইল সড়কের পাশে একটি জায়গা নিয়ে শিশু চেয়ারম্যানের গোষ্ঠীর রাজিব ও সাদুর গোষ্ঠীর নুরুল আমিনের মধ্যে কিছুদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার সকালে দুই গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্রসস্ত্রসহ সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সরাইল-অরুয়াইল সড়কের মাঝে এই সংঘর্ষ চলে প্রায় দেড় ঘণ্টা। এতে উভয় পক্ষে শতাধিক লোকজন আহত হয়েছেন। পরে খবর পেয়ে সরাইল থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, জায়গা নিয়ে দুই গোষ্ঠীগত বিরোধে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง