ঢাকা , Friday, 23 October 2026
ব্রেকিং নিউজ :
ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও ক্যান্সার সচেতনতা কর্মসূচি, প্রধান অতিথি লায়ন অঞ্জন মল্লিক নবীনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে সমাবেশ সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেন- এর আজ শুভ জন্মদিন সরাইলে নিহতের ঘটনায় তৃতীয় দিনেও তাণ্ডব, শতাধিক দোকানে হামলা-লুটপাট, মহাসড়কে যান চলাচল বন্ধ। নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এম.এ. হান্নান।  ব্যবসায়ীদের উদ্যোগে নাসিরনগর বাজার কমিটির সভাপতি বাদল চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন দেব। ব্রাহ্মণবাড়িয়ায় সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান মেহেরীন নাসিরনগরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০ ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব।

ধান কাটা নিয়ে সংঘর্ষে সরাইল একজন নিহত

  • Reporter Name
  • Update Time : 03:51:25 pm, Saturday, 13 April 2024
  • 1673 Time View

মিহির দেব , ব্রাহ্মণবাড়িয়া ঃব্রাহ্মণবাড়িয়ার শাহজাদাপুরে ধান কাটা নিয়ে সংঘর্ষের ঘটনায় কামাল উদ্দিন (৫৫) নামে একজন নিহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।

শনিবার (১৩ এপ্রিল) দুপুরে সরাইল উপজেলার শাহাজাদাপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত কামাল উদ্দিন শাহাজাদাপুর এলাকার শাহাদাৎ আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি জায়গা নিয়ে দুইপক্ষের বিরোধ চলে আসছিল। ওই জায়গায় চাষ করা ফসল (ধান) নিয়ে স্থানীয় রিপন কাউছার, মাসুক ও অপর পক্ষ আফজালের বিরোধ চলে আসছিল। সম্প্রতি সরাইল থানায় বিষয়টি নিষ্পত্তির জন্য ইউপি চেয়ারম্যানসহ উভয় পক্ষ বসে। এই বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় পর্যন্ত গড়ায়। সভায় সিদ্ধান্ত হয় সরকারি জমির ধান দুই পক্ষের কেউ কাটতে পারবেন না। ইউপি চেয়ারম্যানের তত্ত্বাবধানে ধান কাটা হবে।

উভয় পক্ষ প্রশাসনের এই সিদ্ধান্ত মেনে স্বাক্ষর করে যায়। অন্যদিকে সিদ্ধান্ত অমান্য করে ঈদের পরদিন শুক্রবার ভোরে ইউপি সদস্য জুয়েল, নাজমা বেগম, আওয়ামী লীগ নেতা শেখ মুন্না, আজিজ ও ময়েজের নেতৃত্বে দুই শতাধিক লোক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই জমির ধান কেটে নিয়ে যায় ।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধান উদ্ধার করে জব্দ করে। পরে এক পক্ষকে ধানগুলো দিয়ে দেওয়া হয়।
এরই জের ধরে, শনিবার সকাল থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে কামাল উদ্দিন নামে একজন মাথায় মারাত্মক আঘাত পায়। তাকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে ।

সরাইল থানার পরিদর্শক (তদন্ত) আ স ম আতিকুর রহমান বলেন , নিহতের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mihir Kumer Deb

ব্রাহ্মণবাড়িয়ায় লায়ন্স ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প ও ক্যান্সার সচেতনতা কর্মসূচি, প্রধান অতিথি লায়ন অঞ্জন মল্লিক

ধান কাটা নিয়ে সংঘর্ষে সরাইল একজন নিহত

Update Time : 03:51:25 pm, Saturday, 13 April 2024