শিরোনাম :
নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এম.এ. হান্নান।  ব্যবসায়ীদের উদ্যোগে নাসিরনগর বাজার কমিটির সভাপতি বাদল চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন দেব। ব্রাহ্মণবাড়িয়ায় সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান মেহেরীন নাসিরনগরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০ ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

নাসিরনগরে সেপটি ট্যাংকি থেকে তিনজনের মরদেহ উদ্ধার। 

প্রতিনিধির নাম / ১৫৩৪ বার
আপডেট : রবিবার, ১৪ এপ্রিল, ২০২৪

মিহির দেব , ব্রাহ্মণবাড়িয়া ঃ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় একটি নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে ।  উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা গ্রামের আহাদ মিয়ার নির্মানাধীন বাড়ির সেপটিক ট্যাংকি থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
রোববার(১৪এপ্রিল) সকাল ১১ থেকেই উদ্ধারের কাজ চালায় পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গুটমা এলাকায় আহাদ মিয়ার একটি ভবনে নির্মাণ শ্রমিকের কাজ করতেন তারা। রোববার সকালে নির্মাণাধীন একটি বিল্ডিংয়ের সেপটিক ট্যাংকির কাঠের মাচা খুলতে ভেতরে প্রবেশ করেন তারা তিনজন।
পরে তাদের কোন সারা শব্দ বা নড়াচড়া না পেয়ে বিষয়টি অন্যদের জানালে সেখানে লোকজন ভীড় জমাতে থাকেন। পরে নাসিরনগর থানা পুলিশ কে জানানো হয় । পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ট্যাংকিতে মরদেহের বিষয়টি নিশ্চিত হন। ট্যাংকির মুখ ছোট হওয়ায়  মরদেহ উত্তোলন করতে বেগ পেতে হয় উদ্ধারকর্মীদের। ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করার জন্য টানা ৩ ঘণ্টা  ট্যাংকি দেয়াল ভেঙে ভিতরে প্রবেশ করে । একে একে তিনজনের মরদেহ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
উদ্ধারকৃতরা হলেন, মোঃ ছনু মিয়া(২৫), পিতা-মৃত নজব আলী, মাতা-হনুফা বেগম,
সাং-সম্পদপুর, ইউপি-আদাউর
মোঃ আলম মিয়া(২২), পিতা-মৃত ফজলুল হক, মাতা-খোদেজা বেগম, সাং-কৃষ্ণনগর ৪নং পৌরসভা,মোঃসম্রাট মিয়া(২০), পিতা-আতিক মিয়া, সাং-মইজপুর, ইউপি-আদাউর, উভয়
থানা-মাধবপুর, জেলা-হবিগঞ্জ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া বিরাজ করছে।
এ বিষয়ে নাসিরনগর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা হিমাংশু রঞ্জন সিংহ বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে  গ্যাসের কারণে এমনটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) সোহাগ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি আরও বলেন, আমরা ধারণা করছি গ্যাসের কারণে এই মর্মান্তিক মৃত্যু হয়েছে। তবে এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง