Dhaka , Saturday, 6 June 2026
News Title :
নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এম.এ. হান্নান।  ব্যবসায়ীদের উদ্যোগে নাসিরনগর বাজার কমিটির সভাপতি বাদল চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন দেব। ব্রাহ্মণবাড়িয়ায় সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান মেহেরীন নাসিরনগরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০ ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ

শিক্ষকের উপর হামলার প্রতিবাদে নাসির নগরে মানববন্ধন

  • Reporter Name
  • Update Time : 12:20:53 pm, Tuesday, 19 November 2024
  • 1073 Time View

মিহির দেব,ব্রাহ্মণবাড়িয়া ঃ:ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক  বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহাবুদ্দিন আহমেদ দানুর উপর দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে নাসিরনগর কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে মানববন্ধন করে নাসিরনগর উপজেলা শিক্ষক সমিতি।
মঙ্গলবার (১৯ নভেম্বর) বিকাল ৪.৩০ ঘটিকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা তাদের বক্তৃতায়, দুর্বৃত্তদের দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।
নাসিরনগর শিক্ষক সমিতির সভাপতি নূরে আলম শেখ বলেন, আমরা প্রশাসনের প্রতি জোর দাবি জানাচ্ছি দ্রুত প্রধান শিক্ষক সাহাবুদ্দিন আহমেদ দানুর উপর হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে, অন্যথায় বিচারের দাবিতে কেন্দ্রীয় ভাবে কর্মসূচি পালন করতে বাধ্য হবো।
মানববন্ধনে বক্তব্য রাখেন নাসিরনগর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল হুদা, প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, সিক্তা রাণী দত্ত, তাহমিনা বেগম, সহকারি শিক্ষক আকবর হোসেন, সঞ্জয় দেব, মনির হোসেন, সৈয়দ মিয়া, লিটন দেব নাথ, ফয়সাল আহমেদ।
গুনিয়াউক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও হামলা শিকার প্রধান শিক্ষক শাহাবুদ্দিন দানুর স্ত্রী তাহমিনা বেগম বলেন, সন্ত্রাসী সাবেক মেম্বার গেছু মিয়া, আব্দুল আহাদ, তোফাজ্জল মিয়া, রফিক, সেনু মিয়া, গিয়াস সহ আরো অনেকের আমার স্বামীর উপর দা, কোরাল, রড দিয়ে হত্যার উদ্দেশ্যে মারাত্নকভাবে আহত করেন। আমি আমার স্বামীর উপর হামলাকারীদের বিচার চাই।
উল্লেখ্য গত বৃহস্পতিবার সকাল ৯ টায় উনার নিজগ্রাম গুনিয়াউক থেকে নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাবার পথে বিদ্যালয়ের নিকটবর্তী স্থানে দুর্বৃত্তরা আক্রমণ চালায়, পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে নাসিরনগর সদর হাসপাতালে আনার পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mihir Kumer Deb

Popular Post

নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এম.এ. হান্নান। 

สล็อตเว็บตรง

শিক্ষকের উপর হামলার প্রতিবাদে নাসির নগরে মানববন্ধন

Update Time : 12:20:53 pm, Tuesday, 19 November 2024