শিরোনাম :
নাসিরনগরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০ ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ সদ্য চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ইকবাল চৌধুরী। ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০  বিজয় দিবস উপলক্ষে ডিস্ট্রিবিউটর সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

নাসিরনগরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০

প্রতিনিধির নাম / ২ বার
আপডেট : মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬

মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়াঃ: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের প্রত্যন্ত এলাকায় দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার গোয়ালনগর গ্রামে এ ঘটনা ঘটে যাওয়া।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গোয়ালনগর গ্রামের হুনারো সমাজ ও চোওড়া সমাজের লোকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার ও নির্বাচন নিয়ে বিরোধ চলে আসছে। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দু,পক্ষ দুজন প্রার্থীর পক্ষে অবস্থান নিলে বিরোধ আরো তীব্র হয়ে উঠে। নির্বাচনের দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হুনারো সমাজের একজনকে আটক ও ভ্রাম্যমাণ আদালতে শাস্তি দেয়। এ নিয়ে হুনারো সমাজ চোওড়া সমাজকে দায়ী করেন। দুদিন আগে হুনারো সমাজের লোকজন চোওড়া সমাজের একজনকে মারধোর করে। এরপর থেকে এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করতে থাকে। মঙ্গলবার বিকেলে দু,পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহুর্তের মধ্যে তা পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৩০ জন আহত হয়। খবর পেয়ে চাতলপাড় আইসি কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া সহ স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো শাহীনুল ইসলাম বলেন, ছোট খাটো ঘটনা নিয়ে গোয়ালনগর গ্রামের হুনারো সমাজ ও চোওড়া সমাজের দীর্ঘদিন ধরেই বিরোধ চলে আসছে। দুদিন আগে তাদের মধ্যে সংঘর্ষ হতে পারে এমন খবর পেয়ে আমরা উভয় পক্ষের সাথে কথা বলে নিয়ন্ত্রণ করি। আজ বিকালে তারা সংঘর্ষে লিপ্ত হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় উভয় পক্ষের ২০/২৫ জন আহত হয়েছে। একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ রয়েছে। আমরা আইনগত পদক্ষেপ গ্রহণ করবো।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง