ঢাকা , Tuesday, 11 August 2026
ব্রেকিং নিউজ :
নবীনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদে সমাবেশ সাংবাদিক ও প্রযুক্তি উদ্যোক্তা খন্দকার মো. আলমগীর হোসেন- এর আজ শুভ জন্মদিন সরাইলে নিহতের ঘটনায় তৃতীয় দিনেও তাণ্ডব, শতাধিক দোকানে হামলা-লুটপাট, মহাসড়কে যান চলাচল বন্ধ। নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এম.এ. হান্নান।  ব্যবসায়ীদের উদ্যোগে নাসিরনগর বাজার কমিটির সভাপতি বাদল চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন দেব। ব্রাহ্মণবাড়িয়ায় সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান মেহেরীন নাসিরনগরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০ ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান।

নবীনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

  • Reporter Name
  • Update Time : 05:05:26 pm, Monday, 10 August 2026
  • 8 Time View

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:ঃব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ৯ নম্বর শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিবের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা ও অনিয়মের মাধ্যমে সরকারি প্রকল্পের প্রায় ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের কয়েকজন সদস্য জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগপত্রে বলা হয়, ইউনিয়ন পরিষদের অনুকূলে পাওয়া ভূমি হস্তান্তর করের ১ শতাংশের ৩৫ লাখ টাকা এককভাবে স্বেচ্ছাচারিতার মাধ্যমে ব্যবহার করেছেন চেয়ারম্যান এম আর মজিব। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের যৌথ চলতি হিসাব নম্বরে থাকা অর্থের বিষয়ে সদস্যদের অবহিত না করে বিভিন্ন প্রকল্প দেখিয়ে অর্থ উত্তোলনের অভিযোগ করা হয়েছে।

অভিযোগকারীদের দাবি, ২০২৫ সালের ১২ জানুয়ারি থেকে ১ ডিসেম্বর পর্যন্ত নয়টি প্রকল্প দেখিয়ে ইউনিয়ন পরিষদের কোনো রেজুলেশন পাস না করেই পুরো অর্থ এককভাবে আত্মসাৎ করা হয়েছে।

এ ঘটনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারার আলোকে চেয়ারম্যানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

লিখিত অভিযোগে আরও বলা হয়, পরিষদের সদস্যরা বিভিন্ন সময় চেয়ারম্যানের কাছে ভূমি হস্তান্তর করের ১ শতাংশের অর্থের বিষয়ে জানতে চাইলে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। এমনকি সদস্যদের অভিযোগ অনুযায়ী, তাঁদের না জানিয়ে ওই অর্থের মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের কথা বলা হয়েছে।

অভিযোগকারীরা জেলা প্রশাসকের কাছে চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অভিযোগের তদন্ত করে আত্মসাৎ করা অর্থ উদ্ধারের দাবি জানিয়েছেন।

অভিযোগপত্রে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন রোকসানা পারভীন, ইউপি সদস্য (সংরক্ষিত ৭,৮,৯ নং ওয়াড); মো. আহসান হাবিব, ইউপি সদস্য ৫ নং ওয়াড; সোহেল রানা, ইউপি সদস্য ৪ নং ওয়াড; মো. ইকবাল ইসলাম, ইউপি সদস্য ৮ নং ওয়াড; মাসুদ মিয়া, ইউপি সদস্য ৯ নং ওয়াড; মো. লিটন মিয়া, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান ২ নং ওয়াড; মো.বশির,ইউপি সদস্য ৭ নং ওয়াড; ইকবাল হোসেন ভূইয়া, ইউপি সদস্য ১ নং ওয়াড ; হুমায়ুন কবির শাহীন,ইউপি সদস্য ৬ নং ওয়াড শিবপুর ইউনিয়ন পরিষদ।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান এম আর মজিবের বক্তব্য এই প্রতিবেদনের সময় পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Mihir Kumer Deb

নবীনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

নবীনগরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

Update Time : 05:05:26 pm, Monday, 10 August 2026