শিরোনাম :
নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এম.এ. হান্নান।  ব্যবসায়ীদের উদ্যোগে নাসিরনগর বাজার কমিটির সভাপতি বাদল চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন দেব। ব্রাহ্মণবাড়িয়ায় সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান মেহেরীন নাসিরনগরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০ ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতি সভাপতি কামরুজ্জামান সাধারণ সম্পাদক, মফিজুর রহমান

প্রতিনিধির নাম / ১৫৯৮ বার
আপডেট : শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০২৪
Exif_JPEG_420

মিহির দেব,ব্রাহ্মণবাড়িয়া সভাপতি বিএনপির, সম্পাদক আওয়ামী লীগের
ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে এ কে এম কামরুজ্জামান মামুন ও সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মফিজুর রহমান বাবুল নির্বাচনে বিজয়ী হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে ভোট গণনা শেষে নির্বাচনের এ ফল ঘোষণা করা হয়। নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইসমাঈল মিয়া।

নির্বাচনে ৩২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামে প্রার্থী এ কে এম কামরুজ্জামান মামুন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মো. সারোয়ার ই আলম তিনি পেয়েছে ২৬৬ ভোট।

সাধারণ সম্পাদক পদে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের মফিজুর রহমান বাবুল ৩০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সামসুজ্জামান চৌধুরী কানন তিনি পেয়েছেন ২০৫ ভোট।

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে সভাপতি ছাড়াও সিনিয়র সহসভাপতি পদে ইউনুছ সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক-১ পদে বশির আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক-২ পদে জাকারিয়া, তথ্য ও প্রযুক্তি এ কে এম শামসুল আলম, কল্যাণ ও সংস্কৃতি পদে সাদ্দাম হোসেন মিশুক, সদস্য পদে রাকিবুল ইসলাম সজিব জয়লাভ করেন।

অপরদিকে, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ থেকে সাধারণ সম্পাদক ছাড়াও সহসভাপতি পদে কাজী এখলাছুর রহমান,পাঠাগার ব্যবস্থাপনা পদে মোশারফ হোসেন সামি, অডিটর পদে সাদ্দাম হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক পদে উম্মে সালমা আক্তার, সদস্য পদে অঞ্জয় চন্দ্র শর্মা, আরিফুল ইসলাম ও কাজি মোস্তাফিজুর রহমান নির্বাচনে বিজয়ী হয়েছেন।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง