শিরোনাম :
নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এম.এ. হান্নান।  ব্যবসায়ীদের উদ্যোগে নাসিরনগর বাজার কমিটির সভাপতি বাদল চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন দেব। ব্রাহ্মণবাড়িয়ায় সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান মেহেরীন নাসিরনগরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০ ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ
বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

সরকারি চাকুরীর দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রতিনিধির নাম / ২০৪৩ বার
আপডেট : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩

মিহির দেব , ব্রাহ্মণবাড়িয়া :

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি চাকুরীসহ বিভিন্ন দাবিতে মানবন্ধন করেছে ইনস্টিটিউট অব লাইভস্টক সাইন্স এন্ড টেকনলোজি(আইএলএসটি)র শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল ১০টায় আইএলএসটি র প্রধান ফটকের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধান ও বিক্ষোভ মিছিলে অংশনেন ওই প্রতিষ্ঠানের কয়েক শতাধিক শিক্ষার্থী। ডিপ্লোমা ইন লাইভস্ট স্টুডেন্টস ফেডারেশন এর নাসিরনগর শাখার উদ্যোগে এ কর্মসূচীর আয়োজন করা হয়।
মানবন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, ডিপ্লোমা ইন লাইভস্ট স্টুডেন্টস ফেডারেশন এর নাসিরনগর শাখার সভাপতি আব্দুর রাহিম, সাধারন সম্পাদক রিফাতুজ্জামান বন্ধন, যগ্ম সাধারন সম্পাদক আয়াতুল্লাহ খান সিহাব ও ছাত্রী বিষয়ক সম্পাদক ফারহানা আক্তার জেলি প্রমূখ।
শিক্ষার্থীদের দাবিগুলো হল- প্রস্তাবিত ভিএফএ ও সমমানের পদে নিয়োগের জন্য আইএলএসটি হতে পাশকৃত ডিপ্লোমা ইন লাইভস্টক সনদ ধারীদের সংযুক্তকরণ, অতিদ্রæত নিয়োগ বিধি প্রণয়ন, নিয়োগ পদায়ন ও নবসৃষ্ট উপ-সহকারী প্রাণীসম্পদ কর্মকর্তার পদসমূহে
অতিদ্রæত সরাসরি নিয়োগের ব্যবস্থা করা।
এসময় বক্তারা জানান, বর্তমানে সারা দেশে পাঁচটি এমন আইএলএসটি রযেছে। আরো কয়েকটি স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে। এসব প্রতিষ্ঠানে অধ্যয়ন শেষে আমাদের সরকারি চাকুরিতে প্রবেশের জন্য সুযোগ-সুবিধা নেই। যেগুলো আছে সেগুলোতেও নন-টেকনিক্যাল লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে। ফলে আমাদের এখান থেকে পাশ করার পরও বেকার থাকতে হচ্ছে।
ডিপ্লোমা ইন লাইভস্ট স্টুডেন্টস ফেডারেশন এর নাসিরনগর শাখার সভাপতি(ভারপ্রাপ্ত) আব্দুর রাহিম বলেন, আমাদের যৌক্তিক দাবিগুলো মানা না হলে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে সমন্বয় করে আমরা আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হব।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง