শিরোনাম :
নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এম.এ. হান্নান।  ব্যবসায়ীদের উদ্যোগে নাসিরনগর বাজার কমিটির সভাপতি বাদল চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন দেব। ব্রাহ্মণবাড়িয়ায় সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান মেহেরীন নাসিরনগরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০ ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:৩২ অপরাহ্ন

জুমেল নানার বাড়িতে যাওয়ার পথে নৌকা ডুবে প্রাণ গেলো।

প্রতিনিধির নাম / ১৮৩০ বার
আপডেট : বুধবার, ৭ জুন, ২০২৩

মিহির কুমার দেব , ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে যাত্রীবাহী নৌকা ডুবে জুমেল মিয়া (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৭ জুন) বিকেল সাড়ে তিনটার সময় নাসিরনগর ফায়ার সার্ভিসের পেছনে লঙ্গন নদীর তীরে নৌকা ঘাটে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় নিহত জুমেলের ভাই এমদাদুল নামে আরেক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তারা দুজনই উপজেলা গোয়ালনগর গ্রামের রুহুল আমিনের ছেলে।

নিহতের মা সেলিনা বেগম জানান, দুই শিশু সন্তানকে নিয়ে স্বামীর বাড়ি গোয়ালনগর থেকে নাসিরনগর এসে নৌকায় দিয়ে বাবার বাড়ি সন্তোষপুর যাচ্ছিলেন। নাসিরনগর নৌকা ঘাটে যাত্রী ওঠানোর সময় , অন্য আরেকটি নদীর ঘাটি ডুবন্ত নৌকায় ধাক্কা লাগলে নৌকাটি ডুবে যায়। এসময় পার্শ্ববর্তী ফায়ার সার্ভিসের লোকজন সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে দুই শিশুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক জুমেল মিয়াকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হামিদা আক্তার জানান, এক শিশু মারা গেছে। অপর শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ব্রাহ্মণবাড়িয়ায় পাঠানো হয়েছে।

নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง