শিরোনাম :
নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এম.এ. হান্নান।  ব্যবসায়ীদের উদ্যোগে নাসিরনগর বাজার কমিটির সভাপতি বাদল চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন দেব। ব্রাহ্মণবাড়িয়ায় সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান মেহেরীন নাসিরনগরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০ ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন

শোক দিবস উপলক্ষে কৃষকলীগের বৃক্ষরোপন কর্মসূচী ও আলোচনা সভা

প্রতিনিধির নাম / ১৭৩১ বার
আপডেট : বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০২৩

মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়া :ব্রাহ্মণবাড়িয়ার মজলিশপুরে জেলা কৃষকলীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। ১০ আগষ্ট ( বৃহস্পতিবার)  বিকালে মজলিশপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ওই বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রিয় কার্য নির্বাহী কমিটির সভাপতি কৃষিবিদ সমির চন্দ্র চন্দ।

বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন শেষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ওই সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কৃষকলীগের সভাপতি ছাদেকুর রহমান শরীফ ।
এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া- ০৩ (সদর-বিজয়নগর) আসনের সাংসদ র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী,
বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রিয় কৃষকলীগের সাধারন সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি এমপি,বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের আওয়ামীলীগের মনননোয়ন প্রত্যাশী সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মোঃ নাজির মিয়া,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক মেয়র হেলাল উদ্দিন,নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রোমা আক্তার, জেলা আ. লীগ এর সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম খোকন, জেলা যুবলীগ সভাপতি শাহনূর ইসলাম,জেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক সেলিম ভূঁইয়া, জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল, জেলা কৃষকলীগ নেতা আলাউদ্দিন আলী সহ আরো অনেকে।

প্রধান অতিথির বক্তব্যে র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী এমপি বলেন,দেশের উন্নয়ন চলমান। এখন মানুষ সুখে আছে। বাংলাদেশ বিশ্বের কাছে এখন আর গরীব দেশ নেই। এটি এখন মধ্যম আয়ের দেশ। বিশ্বে যখন হাহাকার তখন মাননীয় প্রধানমন্ত্রী, কৃষকরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ মাথা উচু করে দাঁড়িয়ে আছে।
বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রিয় কৃষকলীগের অর্থ বিষয়ক সম্পাদক আলহাজ্ব মোঃ নাজির মিয়া বলেন,দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। আর এজন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
আলোচনা সভা সঞ্চালনা করেন জেলা কৃষকলীগ নেতা হরিপদ ভৌমিক দুলাল।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง