শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ায় সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান মেহেরীন নাসিরনগরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০ ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ সদ্য চেয়ারম্যান থেকে পদত্যাগ করে স্বতন্ত্র এমপি পদপ্রার্থী ইকবাল চৌধুরী। ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০ 
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০১:০৭ অপরাহ্ন

সরাইল মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

প্রতিনিধির নাম / ১৮১৩ বার
আপডেট : শনিবার, ১২ আগস্ট, ২০২৩

মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া সরাইল মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার (১২ আগস্ট) মহিলা কলেজ মিলনায়তনে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিলের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মহিলা কলেজের ব্যবস্থাপনা পরিষদের সভাপতি ও আওয়ামী লীগ নেতা মাহফুজ আলী র সভাপতিত্বে ও প্রভাষক মোহাম্মদ রুবেল’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক দুইবারের সাংসদ ও জাতীয় পার্টি নেতা এডঃ জিয়াউল হক মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমেদুল কামাল, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাষক মাহবুব খান, সরাইল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক নোমান মিয়া, সরাইল থানার ওসি তদন্ত আ স ম আতিকুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান সদর ইউনিয়ন হুমায়ুন কবির, ত্রিতাল সংগীত নিকেতনের অধ্যক্ষ ও সাবেক বাপেক্স কর্মকর্তা সঞ্জীব কুমার দেব নাথ প্রমুখ।
এছাড়াও কলেজের সকল প্রভাষক ও কলেজ প্রতিষ্ঠাতা ও পরিচালনা কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাষক মাহবুব খান। এছাড়াও বক্তব্য রাখেন কলেজের আইসিটি বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম, অনুভূতি প্রকাশ করেন বিদায়ী দুই পরীক্ষার্থী নুসরাত পাঠান ও সাহিদা বেগম।
পরে অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্য শেষে দোয়া করা হয়, দোয়া শেষে পরীক্ষার্থীদের হাতে কলেজের পক্ষ থেকে সামান্য উপহার সামগ্রী তুলে দেয়া হয়।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง