শিরোনাম :
নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এম.এ. হান্নান।  ব্যবসায়ীদের উদ্যোগে নাসিরনগর বাজার কমিটির সভাপতি বাদল চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন দেব। ব্রাহ্মণবাড়িয়ায় সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান মেহেরীন নাসিরনগরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০ ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

নবীনগরে অধিক ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ৯ জনকে সাজা

প্রতিনিধির নাম / ১৪৭৭ বার
আপডেট : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়া :ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নদী থেকে অধিক ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের দায়ে ৯ জনকে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার দুপুরে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের জাফরাবাদ এলাকায় নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম অভিযান চালিয়ে এ সাজা দেন।
সাজাপ্রাপ্ত হলেন বরগুনা কাউতলী উপজেলার লাউখাড়া এলাকার মো. নিয়ামুল ইসলাম, বরিশাল বাকেরগঞ্জ উপজেলার শ্যামপুর এলাকার সিফুর রহমান, একই উপজেলার বীরাঙ্গল এলাকার রেজাউল করিম, একই জেলার মেহেন্দীগঞ্জ উপজেলার চরনন্দপুর এলাকার আজিজুল হক, একই এলাকার মো. মাইদুল, একই জেলার সদর উপজেলার টঙ্গীবাড়ি এলাকার মো. মনির, নরসিংদী সদর উপজেলার নেকজানপুর এলাকার এবাদুল্লাহ, ভোলা সদর উপজেলার নন্দনুর এলাকার ওমর ফারুক, ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার চরমরিচাকান্দি এলাকার রাজিব মিয়া।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীম জানান, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের জাফরাবাদ ও নতুনচর এলাকায় সরকার নির্ধারিত ড্রেজার মেশিনের চেয়ে অধিক ড্রেজার মেশিন দিয়ে নদী থেকে বালু উত্তোলন করছে। খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনার সময় সরকার নির্ধারিত ড্রেজার মেশিন থেকে অধিক সংখ্যক ড্রেজার মেশিন দিয়ে নিয়ম বহির্ভূতভাবে বালু উত্তোলন করায় দায়ে ৯জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে নদীর তীরকে ভাঙ্গনের ঝুঁকিতে ফেলার অপরাধে ৯ জনকে ২০দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ সময় বালু মহালের ইজারাদারকে ইজারার শর্ত মেনে কাজ করার নির্দেশ দেওয়া হয়। জনস্বার্থে ভ্রাম্যমান আদালতের এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় নবীনগর থানা পুলিশ উপস্থিত ছিলো।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง