শিরোনাম :
ধরমন্ডল পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষে, জিতু মেম্বার নিহত, আহত ২০  বিজয় দিবস উপলক্ষে ডিস্ট্রিবিউটর সমিতির পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ গর্ভকালীন যত্নের মাধ্যমে স্বাভাবিক প্রসবের প্রচার নাসিরনগরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সদকা হিসেবে খাসির মাংস বিতরণ এনসিপির উঠান বৈঠকে বক্তব্য নিয়ে অসন্তোষ ওমরাহ পালনের উদ্যেশ্যে গমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কাপড় বিক্রেতা হত্যা মামলায় নবীনগরের যুবলীগ নেতা মেহেদী হাসান ঢাকাই গ্রেপ্তার । নাসিরনগর সাংবাদিক ফোরাম এর কমিটি গঠন নাসিরনগর উপজেলা যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। যুবদলের শামীম তার লাগাম টানা কঠিন, ব্যবসায়ীরা অতিষ্ঠ থানায় সাধারণ ডায়েরি
বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

ভলাকুট ইউনিয়ন বিএনপির জনসভা অনুষ্ঠিত।

প্রতিনিধির নাম / ৬৮৬ বার
আপডেট : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫

মো: আলাউদ্দিন নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া ঃ নাসিরনগর উপজেলা ভলাকুট ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানে তারেক রহমাননের ৩১দফা বাস্তবায়নের লক্ষ্যে গত বৃহস্পতিবার বিকালে ভলাকুট ইউনিয়ন বিএনপির উদ্যোগে ভলাকুট বাজার প্রঙ্গনে এ জনসভা অনুষ্ঠিত হয়।
ভলাকোট ইউনিয়ন বিএনপি সভাপতি সাবেক
চেয়াম্যান হাজী বরকত উল্লাহ সভাপতিত্বে জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম.এ হান্নান।
ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাচ্চু মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা বিএনপির সহ-সভাপতি এ.কে.এম খালেদ, মোঃ ইব্রাহীম ভূঁইয়া রেনু, উপজেলা বিএনপি সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বিএনপির সাংগঠনিক সম্পাদক বশির উদ্দিন চৌধুরী, সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আজদু মেম্বার।
বক্তব্য রাখেন,বিএনপি নেতা মাহে আলম,চাতলপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আছাব মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদ চৌধুরী, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক মোঃ আব্বাস মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলাম,উপজেলা ছাত্রদল নেতা আব্দুল বাতেন শরিফ, শরিফ ইসলাম ভুইয়া,কলেজ ছাত্রদল নেতা খায়রুল বাশার রনি, ইয়াছিন মাহমুদ প্রমুখ।সভায় বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা আগামীতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়ন করে দেশ এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন। সাভায় ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে শত শত মানুষ মিছিল নিয়ে জনসমাবেশ স্থলে মিলিত হন ।


এ জাতীয় আরো সংবাদ