শিরোনাম :
নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এম.এ. হান্নান।  ব্যবসায়ীদের উদ্যোগে নাসিরনগর বাজার কমিটির সভাপতি বাদল চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন দেব। ব্রাহ্মণবাড়িয়ায় সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান মেহেরীন নাসিরনগরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০ ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন

সরাইল মসজিদ থেকে ৯ বছরের শিশুর মরদেহ উদ্ধার।

প্রতিনিধির নাম / ৬৩১ বার
আপডেট : রবিবার, ৬ জুলাই, ২০২৫

মিহির দেব, ব্রাহ্মণবাড়িয়া ঃব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে নিখোঁজের একদিন পর মসজিদের দোতলা থেকে রক্তাক্ত অবস্থায় ময়না (৯) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার বিকালে নিখোঁজ ময়নার মরদেহ রোববার (৬ জুলাই) সকালে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়ার স্থানীয় মসজিদের দোতলা থেকে উদ্ধার করা হয়েছে।

নিহত ময়না ওই এলাকার প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে। নিহতের পরিবার জানিয়েছে শনিবার বিকাল থেকে ময়নাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুকুর সহ সব জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে। রবিবার সকালে শিশুরা মসজিদে গিয়ে ময়নার লাশ দেখতে পায়।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, শনিবার থেকে শিশুটি নিখোঁজ ছিল। তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করেও পাওয়া যাচ্ছিলো না।

সকালে স্থানীয় মসজিদের মক্তবে শিক্ষার্থীরা আরবি পড়তে আসেন, এসময় দোতলায় শিশু ময়নার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

তিনি আরও জানান, শিশুটির শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এতে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। পাশাপাশি আলামত সংগ্রহ করা হচ্ছে। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে কাজ শুরু করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে থানা আনা হয়েছে।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง