শিরোনাম :
নাসিরনগরে কাইঞ্জার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করলেন এমপি এম.এ. হান্নান।  ব্যবসায়ীদের উদ্যোগে নাসিরনগর বাজার কমিটির সভাপতি বাদল চৌধুরী, সাধারণ সম্পাদক সুজন দেব। ব্রাহ্মণবাড়িয়ায় সংরক্ষিত নারী আসনে এমপি হতে চান মেহেরীন নাসিরনগরে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৩০ ব্রাহ্মণবাড়িয়ার তিনশত বছরের প্রাচীন কাল ভৈরব মন্দিরে ৬দিন ব্যাপী যজ্ঞ মহোৎসব। ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন এম এ হান্নান। সরাইলে শেষ হলো সাধক শ্যামানন্দ আশ্রমের ৭০ তম হরিনাম সংকীর্তন নাসিরনগর শ্রীশ্রী পাগল শংকর মন্দিরের চুরি ঘটনা ঘটেছে। স্বর্গীয়া অপরাজিতা দত্তের প্রথম বার্ষিক শ্রাদ্ধানুষ্ঠান —– সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মিনা বেগম মিনি এর নিজ উদ্যাগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ছোটহরণে দোয়া ও কম্বল বিতরণ
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

মাছ ধরতে গিয়ে নিখোঁজ জেলে

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি / ৫৬৯ বার
আপডেট : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

হবিগঞ্জের লাখাইয়ে হাওরে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে ফরিদ মিয়া (৫৫) নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। সোমবার (২৮ জুলাই) ভোর ৪টায় উপজেলার সন্তোষপুর হাওর এলাকায় এ ঘটনা ঘটে। ফরিদ মিয়া ওই গ্রামের মৃত তায়েজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজও ফরিদ বাড়ির পাশে হাওরে মাছ ধরতে যান। তার সঙ্গে আরও দুজন জেলে ছিল। সে হঠাৎ নৌকা থেকে পানিতে পড়ে তলিয়ে যায়। তার দুই সঙ্গী পানিতে নেমে খোঁজাখুঁজি করলেও সন্ধান পায়নি। পরে খবর পেয়ে স্থানীয়রাও খোঁজাখুঁজি শুরু করেন। খবর পেয়ে লাখাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একদল ডুবরি দল উদ্ধার অভিযানে নামেন। তারাও খুঁজে পাননি।

এ বিষয়ে লাখাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আনোয়ার হোসেন জানান, ৪ ঘণ্টারও অধিক সময় আমাদের ডুবরি দল উদ্ধার অভিযান পরিচালনা করলেও নিখোঁজ জেলের সন্ধান পাওয়া যায়নি। নৌকায় যারা ছিল তারা নির্দিষ্ট জায়গার নাম বলতে পারেনি। সেজন্য সন্ধান পেতে দেরি হচ্ছে। আমাদের উদ্ধার অভিযান আবারও শুরু করার কথা রয়েছে।


এ জাতীয় আরো সংবাদ
สล็อตเว็บตรง สล็อตเว็บตรง